শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ছাত্রলীগের সমাবেশে ধানের শীষের এমপি সুলতান মনসুর

ছাত্রলীগের সমাবেশে ধানের শীষের এমপি সুলতান মনসুর

অনুসন্ধান ডেস্ক: ছাত্রলীগের ছাত্রসমাবেশে উপস্থিত হয়েছেন সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। শুক্রবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হওয়া সমাবেশে যোগ দেন ধানের শীষের সংসদ সদস্য (এমপি) সুলতান মনসুর।

সমাবেশের মঞ্চে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এবং সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমানের পাশের আসনেই বসেন ছাত্রলীগের সাবেক সভাপতি সুলতান মনসুর। তার পরেই আওয়ামী লীগের অন্যান্য কেন্দ্রীয় নেতারা বসেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সঞ্চালনায় জাতীয় সংগীতের মাধ্যমে ছাত্র সমাবেশ শুরু হয়। সেখানে ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকরা আসন গ্রহণ করেন।

২০১৮ সালের জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে মৌলভীবাজার-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সুলতান মনসুর। নৌকার সুলতান খ্যাত এই প্রার্থী বিগত ২০১৮ সালে একাদশ জাতীয় নির্বাচনে ধানের শীষ নিয়ে নির্বাচন করেন। সেই সময় বিএনপি জোটের শরিক গণফোরামের প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেন। যেটি ছিল কুলাউড়ার রাজনীতির ইতিহাসে একটি অকল্পনীয় ঘটনা।

এরপরই গুঞ্জন উঠে ফের আওয়ামী লীগে যোগ দিতে যাচ্ছেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নৌকার টিকিট নিয়ে নির্বাচন করতে চান আওয়ামী লীগের সাবেক এই সাংগঠনিক সম্পাদক।

২০১৮ সালের নির্বাচনের পর থেকেই সুলতান মনসুর বলতে শুরু করেন তিনি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করেন। তিনি আওয়ামী লীগ ছেড়ে যাননি। আওয়ামী লীগেই আছেন। কোথাকার এক মেজর স্বাধীনতার ঘোষণা কিভাবে করে? এ দেশে রাজনীতি করতে হলে বঙ্গবন্ধুর আদর্শকে মেনে রাজনীতি করতে হবে।

যদিও তার এসব বক্তব্য কুলাউড়ার মানুষের মনে কোনো প্রভাব ফেলেনি; কিন্তু তার কর্মী-সমর্থকরা তিনি মন্ত্রী হচ্ছেন, দলে যোগ দিচ্ছেন এবং সর্বশেষ নৌকা নিয়ে নির্বাচন করবেন বলে মাঠ সরগরম রাখার চেষ্টা চালিয়ে গেলে নির্বাচনে বিজয়ী হওয়ার পর তিনি ৫ বছরে পাঁচবারও কুলাউড়ায় আসেনি। উন্নয়নে কুলাউড়া ছিল সবচেয়ে পিছিয়ে।

সুলতান মো. মনসুর আহমদ ২০১৮ সালের আগে ১৯৯৬ সালে ১২ জুনের ৭ম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হন। ওয়ান ইলেভেন ইস্যুতে ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে নির্বাচনে অংশ নেননি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯