শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
এইচএসসি পরীক্ষা: প্রথম দিন অনুপস্থিত ৫৫২২ জন, বহিষ্কার ৪

এইচএসসি পরীক্ষা: প্রথম দিন অনুপস্থিত ৫৫২২ জন, বহিষ্কার ৪

অনুসন্ধান ডেস্ক:: এইচএসসি পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথম পত্র বিষয়ে আট শিক্ষা বোর্ডে ৫ হাজার ৫২২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। বহিষ্কার হয়েছে চারজন। এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের স্থাপিত কন্ট্রোল রুম থেকে বৃহস্পতিবার (১৭ আগস্ট) এ তথ্য জানা গেছে।

এদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত বাংলা (আবশ্যিক) প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ঢাকা শিক্ষা বোর্ডে ১ হাজার ৪৩৬, রাজশাহীতে ৯৩১, বরিশালে ৩৮০, সিলেটে ৪০৭, দিনাজপুরে ৭৩৩, কুমিল্লায় ৬৫৫, ময়মনসিংহে ৩৫৬, যশোরে ৬২৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

আর রাজশাহী ও বরিশালে একজন করে এবং দিনাজপুরে দুইজন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন। কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম দিন সার্বিক পরিস্থিতি সন্তোষজন ছিল। কোনো প্রকার সমস্যা বা জটিলতা পরিলক্ষিত হয়নি। পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।

১১টি শিক্ষা বোর্ডে পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও বন্যার কারণে চট্টগ্রাম, কারিগরি এবং মাদ্রাসা পরীক্ষা পিছিয়ে ২৭ আগস্ট থেকে শুরুর করার সিদ্ধান্ত নেওয়া হয়। সারা দেশের এবার ১৪ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার কথা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯