শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
যুগান্তর পত্রিকার সম্পাদক-প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

যুগান্তর পত্রিকার সম্পাদক-প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

অনুসন্ধান ডেস্ক:: দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক সাইফুল ইসলাম এবং কক্সবাজারের প্রতিবেদক জসিম উদ্দিন বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির অভিযোগে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ.কে.এম আফজালুর রহমান বাবু। আজ বুধবার তিনি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ মামলা করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার শুনানি শেষে আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করেছেন। বাদী পক্ষের আইনজীবী তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৯ আগস্ট বাদী বন্যাদুর্গতদের ত্রাণ দেওয়ার জন্য কক্সবাজারে যান। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে এস এন ই কপোরেশনের ভোগদখলীয় সম্পত্তিতে সন্ত্রাসীদের হামলায় আহত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের দেখতে যান এবং তাদের চিকিৎসার খোঁজ-খরব নেন তিনি।

সেখানে কারও সঙ্গে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তা সত্বেও গত ১০ আগস্ট জসিম উদ্দিন ‘স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবুর কাণ্ড: কক্সবাজারে শত কোটি টাকার জমি দখল’ শিরোনামে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং মানহানিকর সংবাদ প্রতিবেদন তৈরি করে সম্পাদক সাইফুল আলমের কাছে পাঠালে ‘দৈনিক যুগান্তর’ পত্রিকায় ছাপা হয়। আসামিরা জেনে-শুনে এ সংবাদ পরিবেশন করে বাদীকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেয় করেছেন।

স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদকের বরাত দিয়ে একটি প্রতিবাদলিপি পাঠানো হয়। যা দৈনিক যুগান্তর পত্রিকা গ্রহণ করে। পরে দৈনিক যুগান্তর পত্রিকার অনলাইন ভার্সন থেকে নিউজটি রিমুভ করা হয়। কিন্তু, প্রকাশিত পত্রিকায় ভুল, মিথ্যা ও বানোয়াট নিউজ সম্পর্কে কোনো প্রতিবেদন প্রকাশ না করায় বাদী সংক্ষুব্ধ হয়ে উক্ত বানোয়াট সংবাদের কপি নিয়ে কলাবাগান থানায় মামলা দায়ের করতে যান। থানা কর্তৃপক্ষ মামলা না নিয়ে তাকে আদালতে যাওয়ার পরামর্শ দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯