শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পিরোজপুরের পথে দেলাওয়ার হোসাইন সাঈদীর মরদেহ

পিরোজপুরের পথে দেলাওয়ার হোসাইন সাঈদীর মরদেহ

অনুসন্ধান ডেস্ক:: মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মরদেহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল (বিএসএমএমইউ) থেকে পুলিশি পাহারায় পিরোজপুরের নেওয়া হচ্ছে। মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুর ২টায় পিরোজপুরের তার প্রথম জানাজা হবে।

সেখান থেকে তার মরদেহ ঢাকায় আনা না হলে আগামীকাল ১৬ আগস্ট বাদ জোহর বায়তুল মোকাররম মসজিদের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে বলে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়।

সোমবার দিনগত রাত ৩টা থেকে প্রায় পৌনে তিন ঘণ্টা চেষ্টার পর মঙ্গলবার ভোর ৬টার দিকে সাঈদীর মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি হাসপাতাল প্রাঙ্গণ থেকে বের করে পুলিশি পাহারায় পিরোজপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়। ঢাকায় সাঈদীর জানাজার অনুমতি দেওয়ার দাবিতে সোমবার রাতে মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি আটকে রাখেন জামায়াতের নেতাকর্মীরা।

সাইদীর মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি হাসপাতাল থেকে বের করতে গেলে ভক্ত ও জামায়াতের কর্মীরা তাতে বাধা দেন। এ সময় নেতাকর্মীরা দাবি জানান, রাজধানীতে যেন সাঈদীর একটি জানাজা অনুষ্ঠিত হয়।

মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি বের করার সময় পুলিশের সঙ্গে দফায় দফায় জামায়াতের কর্মীদের সংঘর্ষ হয়। পরে তারা অ্যাম্বুলেন্সের চাকা পাংচার করে দেন ও গ্লাসগুলো ভেঙে ফেলেন। পরে পুলিশ শাহবাগ মোড় থেকে অ্যাম্বুলেন্সটি বদল করে পিরোজপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়।

এদিকে জামায়াত ইসলামীর পক্ষ থেকে জানানো হয়, তাদের সিনিয়র নেতা ও সাঈদীর পরিবারের সদস্যদের সঙ্গে প্রশাসনের কথা হয়েছে, সাইদীর কফিন আজ পিরোজপুর নেওয়া হবে।আগামীকাল ১৬ আগস্ট বাদ জোহর বায়তুল মোকাররমে সাইদীর জানাজা অনুষ্ঠিত হতে পারে। আজ দুপুর ২টায় পিরোজপুরের তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের কয়েকজন দায়িত্বশীল নেতা জানান, তাদের ইচ্ছা ঢাকায় যেন সাঈদীর জানাজা অনুষ্ঠিত হয়। সেই শর্তেই তারা প্রশাসনের কথায় মরদেহ পিরোজপুরে নিতে রাজি হয়েছে। যাতে ১৬ আগস্ট তার মরদেহ ঢাকায় আনা হয়।

তবে প্রশাসন যদি পিরোজপুরে জানাজা শেষে মরদেহ দাফন করে সে ক্ষেত্রে বুধবার (১৬ আগস্ট) বাদ জোহর বায়তুল মোকাররম মসজিদে সাইদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে বলেও জানান ঢাকা মহানগর দক্ষিণের নেতারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯