শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পুলিশকে ব্যক্তিগত ডিভাইস তল্লাশির ক্ষমতা দেওয়া হয়নি: আইনমন্ত্রী

পুলিশকে ব্যক্তিগত ডিভাইস তল্লাশির ক্ষমতা দেওয়া হয়নি: আইনমন্ত্রী

অনুসন্ধান ডেস্ক:: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সাইবার নিরাপত্তা আইনে পুলিশকে পারসোনাল ডিভাইস তল্লাশি করার ক্ষমতা দেওয়া হয়নি। এমনকি আইন বর্হিভূতভাবে পারসোনাল ডিভাইস চেক করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ রহিতকরণ এবং সাইবার নিরাপত্তা আইন-২০২৩ বিষয়ক এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের তিনি এমন মন্তব্য করেন।

সম্প্রতি দেখা গেছে বাসেও পারসোনাল ডিভাইস পুলিশকে চেক করতে দেখা গেছে, এক্ষেত্রে ব্যক্তিগত গোপনীয় বিষয়টি এ আইনে নিশ্চিত হচ্ছে কি-না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ আইনে পুলিশ ইমার্জেন্সি ক্ষেত্রে ব্যক্তিগত ডিভাইস চেক করতে পারবে।

এক্ষেত্রে কোনো অপরাধ সংঘটিত হওয়ার সম্ভবনা থাকলে, সংঘটিত হলে বা সাক্ষ্য প্রমাণ নষ্ট করে ফেলার সম্ভাবনা দেখা দিলে পুলিশ তা মনে হওয়ার কারণ লিপিবদ্ধ করে চেক করতে পারবে। এখানে বাসে পারসোনাল ডিভাইস তল্লাশি করার ক্ষমতা দেওয়া হয়নি।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশ আইন বর্হিভূতভাবে চেক করলে তার বিরুদ্ধে ব্যবস্থা অন্য আইনেও নেওয়া যায়। পুলিশ অন্যায় করলে তাকে ছেড়ে দেওয়া হবে এমন কোনো ব্যবস্থা নেই।

এ সময় তিনি নারায়ণগঞ্জে সেভেন মার্ডারের বিষয়টি তুলে ধরে বলেন, সেখানে র‌্যাবের সংশ্লিষ্টতার বিষয় আসলে সবাইকে কিন্তু আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হয়েছে।

মিথ্যা মামলার বিষয়ে আনিসুল হক বলেন, সাইবার নিরাপত্তা আইনে মিথ্যা মামলার কোনো প্রতিকার রাখা যায় কি-না, আমরা তা দেখবো।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে যেসব মামলা চলমান আমি তা নিয়ে কোনো মন্তব্য করব না।

যখন অপারাধ হবে সেই সময়ের বিদ্যমান থাকা আইনের অধীনে বিচার হবে। তবে তবে আমাদের সংবিধানে বলা আছে, নতুন আইনে সাজা বেশি হলে তা কার্যকর হবে না।

এক্ষেত্রে সাজা কম হলে তা কার্যকর করা যাবে কি-না, সেই বিষয়টি বলা নেই। কাজেই আমরা আদালতকে নতুন আইনটি আমলে নেওয়ার জন্য পদক্ষেপ নেবো। কেননা, নতুন আইনে সাজা এবং জরিমানা কমানো হয়েছে।

সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আইন সচিব গোলাম সারওয়ার, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মইনুল কবির ও তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শামসুল আরেফিন উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯