শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
এইচএসসি পরীক্ষা পেছানোর সুযোগ নেই: শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষা পেছানোর সুযোগ নেই: শিক্ষামন্ত্রী

অনুসন্ধান ডেস্ক: অনেক আগেই এইচএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ঘোষিত তারিখ থেকেই পরীক্ষা শুরু হবে। এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে আয়োজনের লক্ষ্যে মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে তিনি এ কথা বলেন।

পরীক্ষা পেছানোর দাবি নিয়ে শিক্ষার্থীরা রাজধানীসহ কয়েকটি আন্দোলন করছে। এ সংক্রান্ত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, আমরা সব পরীক্ষার আগে দেখি যে, পরীক্ষার্থীদের একটি অংশ বলে যে পরীক্ষা পেছাও।

আমরাও যখন কম বয়সে শিক্ষার্থী ছিলাম, আমরাও কিন্তু দেখে অভ্যস্ত যে, কলেজে-স্কুলে পরীক্ষা পেছানোর দাবি ওঠে। যারা দাবি করে, তারা বলে তারা পরীক্ষার জন্য তৈরি না, একটু সময় প্রয়োজন। ভালো করে পড়ে তৈরি হবে।

তিনি বলেন, পরীক্ষা যে ১৭ আগস্ট শুরু হবে এটা অনেক দিন থেকে ঘোষণা আছে। শিক্ষার্থীদের অধিকাংশই কিন্তু সেই সময়টাকে সামনে রেখে তৈরি হয়েছে এবং তারা পরীক্ষা দিতে প্রস্তুত। যারা মনে করছে, প্রস্তুত না, এখনও কয়েক দিন আছে। তারা যদি রাস্তায় না থেকে একটু মন দিয়ে পড়াশোনা করে, আমি নিশ্চিত তাদের পরীক্ষা হয়তো অতোটা খারাপ হবে না। পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই।

মন্ত্রী বলেন, আইসিটি পরীক্ষা নিয়ে তাদের দাবি আছে, আমরা তো আইসিটি পরীক্ষাটা সহজ করলাম। আশা করি আমাদের শিক্ষার্থীরা যারা বলছে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত নয়, আশা করি তারা পরীক্ষায় অংশ নেবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯