শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ওমানে বাংলাদেশের এমপি আটক, ১২ ঘণ্টা পর মুক্ত

ওমানে বাংলাদেশের এমপি আটক, ১২ ঘণ্টা পর মুক্ত

অনুসন্ধান ডেস্ক:: অনুমতি ছাড়া রাজনৈতিক সভা করার অভিযোগে মঙ্গলবার রাতে ওমানে আটক হন চট্টগ্রামের সংরক্ষিত মহিলা আসন-১৯ এর সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি। ১২ ঘণ্টা পর তাকে মুক্তি দেয় ওমানের পুলিশ।

জানা গেছে, খাদিজাতুল আনোয়ার মঙ্গলবার ব্যক্তিগত সফরে ওমানে যান এবং রাতে হাফা হাউস মাসকট হোটেলে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করেন।ওমান সরকারের অনুমতি ছাড়া রাজনৈতিক সভা করা বেআইনি হওয়ায় রাত সাড়ে ১০টার দিকে সভা চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করে। মঙ্গলবার স্থানীয় হাফফা হাউস মাসকাট হোটেলে এ ঘটনা ঘটে।

ওমানে বাংলাদেশ দূতাবাসের হস্তক্ষেপে বুধবার সকাল ১০টার দিকে তাকে মুচলেকা দিয়ে মুক্তি দেওয়া হয়। তবে তার সঙ্গে আটক তার সহযোগীদের মুক্তি দেওয়া হয়নি। দূতাবাস অনানুষ্ঠানিকভাবে বিষয়টি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, এ বিষয়ে তার কাছে আনুষ্ঠানিক কোনো তথ্য নেই।

কোনো এমপি ব্যক্তিগত সফরে থাকতে পারেন জানিয়ে মন্ত্রী বলেন, এ মুহূর্তে এমপিদের কোনো দল ওমানে সরকারি সফরে নেই। খাদিজাতুল আনোয়ার সনি আওয়ামী লীগের রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য রফিকুল আনোয়ারের মেয়ে। তিনি ২০১৯ সালে একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য হন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯