শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সাকিব বল হাতে নিতেই মাঠে প্রবেশ করল ‘সাপ’!

সাকিব বল হাতে নিতেই মাঠে প্রবেশ করল ‘সাপ’!

অনুসন্ধান ডেস্ক:: লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) গল টাইটান্সের হয়ে বল করতে এসেছিলেন সাকিব আল হাসান। ঠিক তখনই মাঠে প্রবেশ করে সাপ! পরবর্তীতে চতুর্থ আম্পায়ারের প্রচেষ্টায় মাঠ ছাড়ে সাপটি। আর বল চালিয়ে যান বাংলাদেশি এই অলরাউন্ডার।

বোলিংয়ের আগে সাকিব ব্যাটেও ভালো করেছেন। ১৪ বলে ২৩ রানের ইনিংস খেলেছেন তিনি। ডাম্বুলা আওরার বিপক্ষে তার দল নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তুলেছে ১৮০ রান। ইনিংসের পঞ্চম ওভারে বল করতে আসেন সাকিব। আর তখনই ঘটে অদ্ভুত এই কাণ্ড। মাঠের মধ্যে ঢুকে পড়লো জলজ্যান্ত এক সাপ। সাপের কারণে অনেকটা সময় খেলাও বন্ধ রাখতে হলো।

আম্পায়ার দৌড়ে গিয়ে সেই সাপ মাঠের বাইরে বের করার চেষ্টা করেন।কিন্তু নাছোড়বান্দা প্রাণীটি কিছুতেই মাঠ ছাড়বে না। বারকয়েক চেষ্টার পর বের করা হয় সাপটি। ঘটনা দেখে সাকিবরা হাসছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯