শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বিএনপির কর্মসূচি নয়, আ. লীগই বানচাল হয়ে গেছে: রিজভী

বিএনপির কর্মসূচি নয়, আ. লীগই বানচাল হয়ে গেছে: রিজভী

অনুসন্ধান ডেস্ক:: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ সরকার চেয়েছিল বিএনপির ২৯ তারিখের কর্মসূচি বানচাল করতে। কিন্তু বিএনপির কর্মসূচি বানচাল করতে গিয়ে আওয়ামী লীগ নিজেই বানচাল হয়ে গেছে।

সোমবার (৩১ জুলাই) দুপুরে ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জনসমাবেশে এসব কথা বলেন। গত শনিবার ঢাকার প্রবেশপথে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে ‘পুলিশ এবং ক্ষমতাসীনদের হামলা, নির্যাতন ও গণহারে গ্রেপ্তারের’ প্রতিবাদে এই জনসমাবেশের আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি।

রিজভী বলেন, সরকারি দপ্তর বা আদালতগুলোতে যাবেন, সেখানে দেখবেন জয় বাংলা লেখা আছে। কিন্তু আপনি যদি সাধারণ পাবলিকের কাছে যান, তারা বলে যে, শেখ হাসিনা কবে যাবে।

তিনি বলেন, আজ সমাবেশের আগে পুলিশ আমাদের বেশ কিছু শর্ত দিয়েছে। সেখানে একটি শর্ত ছিল দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তির বক্তব্য দেওয়া যাবে না। এর মানে কি আপনারা বুঝতে পেরেছেন? যে ব্যক্তির কথার মাধ্যমে সারা বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়েছে, তাকে কথা বলার সুযোগ দেবে না সরকার। এভাবেই সরকার মানুষের কথা বলার কণ্ঠ রোধ করছে।

জনসমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জনসমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনসমাবেশের সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম।

সঞ্চালনা করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯