শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগ দিতে লঞ্চে ঢাকায় আসছেন কর্মীরা

আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগ দিতে লঞ্চে ঢাকায় আসছেন কর্মীরা

অনুসন্ধান ডেস্ক:: আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগ দিতে লঞ্চে করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় আসছেন কর্মীরা। শুক্রবার (২৮ জুলাই) বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের আয়োজিত সমাবেশে দিবেন তারা।

এর আগে বৃহস্পতিবার (২৭ জুলাই) দুই দলকে ২৩টি শর্তে সমাবেশে অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি দলগুলোর আবেদন অনুযায়ী পছন্দের স্থানে সমাবেশ আয়োজন করতে পারবেন।তবে তাদের সমাবেশের জন্য এলাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে।

বিএনপির জন্য নাইটেঙ্গেল মোড় থেকে পুলিশ হাসপাতাল পর্যন্ত। এবং এই সীমানার আওয়ামী লীগের সহযোগী তিন দলের জন্য মহানগর নাট্যমঞ্চ থেকে মুক্তাঙ্গন পর্যন্ত অনুমতি দেওয়া হয়েছে।দুই দলই এই এলাকার বাইরে সমাবেশের অনুমোদিত এলাকার ভিতরেই মাইক স্থাপন করতে হবে। সমাবেশে শর্তগুলোর মধ্যে অন্যতম হচ্ছে রাষ্ট্র বিরোধী কোনো বক্তব্য দেওয়া যাবে না।

সমাবেশে আশা নেতাকর্মীরা লাঠিসোটা ও কোনো ধরনের ব্যাগ বহন করা যাবে না বলে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়। অন্যান্য শর্তের মধ্যে রয়েছে- স্থান ব্যবহারের অনুমতিপত্রের উল্লেখিত শর্তাবলি যথাযথভাবে পালন করতে হবে, অনুমোদিত স্থানেই সমাবেশের যাবতীয় কার্যক্রম সীমাবদ্ধ রাখতে হবে, নিরাপত্তার জন্য নিজস্ব ব্যবস্থাপনায় পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক (দৃশ্যমান আইডি কার্ডসহ) নিয়োগ করতে হবে, স্থানীয় পুলিশ প্রশাসনের নির্দেশনা অনুযায়ী- নিজস্ব ব্যবস্থাপনায় সমাবেশস্থলের ভেতরে ও চারদিকে উন্নত রেজ্যুলেশনযুক্ত সিসি ক্যামেরা স্থাপন করতে হবে, নিজস্ব ব্যবস্থাপনায় সমাবেশস্থলে অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখতে হবে, আজান, নামাজ ও অন্যান্য ধর্মীয় সংবেদনশীল সময়ে মাইক ব্যবহার করা যাবে না, মহাসমাবেশ শুরুর দুই ঘণ্টা আগে লোকজন সমবেত হওয়ার জন্য আসতে পারবে, অনুমোদিত সময়ের মধ্যে (দুপুর ২টা থেকে বিকেল ৫টা) মহাসমাবেশের সার্বিক কার্যক্রম শেষ করতে হবে, কোনো অবস্থাতেই মূল সড়কে যানবাহন চলাচল প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা বিঘ্নিত হয়- এমন কার্যকলাপ করা যাবে না, রাষ্ট্রবিরোধী কোনো কার্যকলাপ বা বক্তব্য দেওয়া যাবে না, উসকানিমূলক বক্তব্য দেওয়া বা প্রচারপত্র বিলি করা যাবে না, কোনো ধরনের লাঠিসোটা/ব্যানার, ফেস্টুন বহনের আড়ালে লাঠি, রড ব্যবহার করা যাবে না ইত্যাদি।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯