শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সাড়ে তিন বছরে পানিতে ডুবে ৩৮০১ জনের মৃত্যু

সাড়ে তিন বছরে পানিতে ডুবে ৩৮০১ জনের মৃত্যু

অনুসন্ধান ডেস্ক: গত সাড়ে তিন বছরে সারাদেশে পানিতে ডুবে তিন হাজার ৮০১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে শুধু চলতি বছরে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৫১৬ জনের। মঙ্গলবার (২৫ জুলাই) তৃতীয়বারের মতো আন্তর্জাতিকভাবে পালিত হচ্ছে ‘পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস’। দিবসটি ঘিরে পানিতে ডুবে মৃত্যুর প্রতিবেদন প্রকাশ করে গণমাধ্যম ও যোগাযোগবিষয়ক প্রতিষ্ঠান ‘সমষ্টি’।

প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ১৭ জুলাই পর্যন্ত পানিতে ডুবে মোট তিন হাজার ৮০১ জন মারা গেছেন। এরমধ্যে তিন হাজার ৩৬৩ জন শিশু (৮৮ শতাংশ), অর্থাৎ যাদের বয়স ১৮ বছরের কম।

পারিবারিক সদস্যদের অগোচরে এসব শিশুরা বাড়ির কাছের জলাশয়ে গিয়ে মারা যান। পানিতে ডুবে সবচেয়ে বেশি ২০২১ সালের আগস্টে ২১২ জন মারা যায়। এদিকে চলতি বছরে ১ জানুয়ারি থেকে ১৭ জুলাই পর্যন্ত সারাদেশে পানিতে ৫১৬ জন ডুবে মারা গেছেন। এর মধ্যে ৫০৩ জনই শিশু (৯৭ শতাংশ)। এসব শিশুদের মধ্যে ২৭৩ জনের বয়স পাঁচ বছরের কম।

চলতি বছরের জানুয়ারিতে পানিতে ডুবে ১৬ জনের মৃত্যু হয়েছে। এরপর ফেব্রুয়ারিতে ৪০ জন, মার্চে ৬১, এপ্রিলে ১০৭, মে মাসে ৮৮, জুনে ৯৮ এবং জুলাই মাসের ১৭ তারিখ পর্যন্ত ৯৬ জন পানিতে ডুবে মারা গেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯