শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
তারুণ্যের সমাবেশে চাকরিচ্যুত সেই ডা. প্রিয়াংকার বক্তব্য ভাইরাল

তারুণ্যের সমাবেশে চাকরিচ্যুত সেই ডা. প্রিয়াংকার বক্তব্য ভাইরাল

অনুসন্ধান ডেস্ক:: বিএনপি তিন অঙ্গ ও সহযোগী সংগঠনের ডাকা তারুণ্যের সমাবেশে বক্তৃতা করেছেন শেরপুর-১ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা।২০১৮ সালের নির্বাচনের সর্বকনিষ্ঠ এই প্রার্থী বলেছেন, আজকে আমরা সব তরুণ একসঙ্গে হয়েছি। আজকে তরুণরা বেকার, হা-হুতাশের মধ্যে আছে।

কেউ চাকরি পাচ্ছে না। আবার কেউ চাকরি পেলেও প্রমোশন পায় না। শুধু তাই নয়, অবৈধ সরকারের একচোখা নীতির কারণে আমরা কেউ বিসিএস করতে পারছি না। শনিবার দুপুরে বিএনপির তিন সংগঠনের উদ্যোগে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশে এসব কথা বলেন।

প্রিয়াংকা আরও বলেন, আমি ২০১৮ সালে শেরপুর-১ আসনে ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করেছিলাম। এটিই ছিল আমার দোষ। এটিই ছিল আমার পাপ। এটির কারণে আমার গাড়িবহরে হামলা করা হয়। হুমকি-ধমকি দেওয়া হয়েছে।

অবশেষ ২০২৩ সালে অবৈধ সরকারের গোয়েন্দা বাহিনী রুমে আবদ্ধ করে আমার ব্যক্তিগত মোবাইল ফোন চেক করে এবং সেই ফোনটি নিয়ে নেয়। এর তিন দিন পরেই আমার কর্মস্থল থেকে জোরপূর্বক চাকরিচ্যুত করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯