শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
রাজধানীর প্রবেশমুখে তল্লাশি, ভোগান্তিতে যাত্রীরা

রাজধানীর প্রবেশমুখে তল্লাশি, ভোগান্তিতে যাত্রীরা

অনুসন্ধান ডেস্ক: : ঢাকায় একইদিনে আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ ঘিরে সাভারে পুলিশি তল্লাশি চলছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। তবে পুলিশ বলছে, নিরাপত্তাজনিত কারণেই ঢাকার প্রবেশ মুখগুলোতে পুলিশি কার্যক্রম চলছে। বুধবার (১২ জুলাই) সকাল থেকেই সাভারের বিভিন্ন সড়কে গণপরিবহন চলাচল একেবারেই কম দেখা গেছে।

সাধারণ যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা জানান, যাত্রীবাহী বাস ঢাকায় ঢুকতে না দেওয়ায় আমিনবাজার থেকেই ফিরে আসতে হচ্ছে। অনেকে বাসের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করেও না পেয়ে অবশেষে হেঁটেই রওনা হয়েছেন।

চাকরিজীবী খাইরুল মামুন বলেন, প্রতিদিন ভোরে আশুলিয়া থেকে বাসে ঢাকার শ্যামলীতে অফিস করতে যাই আমি। কিন্তু আজ সকালে পল্লী বিদ্যুৎ স্ট্যান্ডে প্রায় ১ ঘণ্টা অপেক্ষার পর বাস পেয়েছি।যদিও যানজটের কারণে আমিন বাজারের আগেই বাস থেকে নেমে হেঁটে গিয়েছি। আমিনবাজার পুলিশ চেকপোস্ট পার হয়ে আবার ঢাকার ভেতরের লোকাল বাসে উঠে শ্যামলী এসেছি।

তিনি আরও জানান, আমিনবাজারে অসংখ্য পুলিশ ঢাকার প্রবেশের বাসগুলোতে তল্লাশি চালাচ্ছে। তাদের কাগজপত্র চেক করছে। মূলত আমিনবাজার থেকেই বাসগুলোকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ঢাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না।

এ কারণে আমিনবাজার থেকে হেমায়েতপুর পর্যন্ত দীর্ঘ যানজটের দেখা দিয়েছে। অনেক যাত্রী হেমায়েতপুর থেকে হেঁটেই আমিনবাজার আসছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাস মালিক জানান, সকালে আমিনবাজারে পুলিশ চেকপোস্টে আমাদের কোনো বাস ঢুকতে দেওয়া হয়নি। তাই বাধ্য হয়েই আমিনবাজার থেকেই আবার সাভারে ফেরত আসা লাগছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ঢাকায় আদালত চত্বর থেকে যে দুই জন জঙ্গি পালিয়েছিলো তাদের তথ্য পাওয়া গেছে। তারা এদিক দিয়েই যেতে পারে। তাই জঙ্গি ধরতে চিরুনি অভিযান চলছে। ঢাকার প্রবেশমুখ আমিনবাজার, বিরুলিয়া ও আশুলিয়ায় চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে ভোর থেকেই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯