শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
জুতার বক্সে ইয়াবাসহ বিমানের যাত্রী আটক

জুতার বক্সে ইয়াবাসহ বিমানের যাত্রী আটক

অনুসন্ধান ডেস্ক::: জুতার বক্সে ইয়াবা পাচারকালে কক্সবাজার বিমানবন্দর থেকে নুরুল আয়ুব চৌধুরী (৩৮) নামে এক ক্যাবল (ডিশ) ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছে থেকে ৯ হাজার ইয়াবা জব্দ করা হয়।

সোমবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয়। তিনি বিমান বাংলাদেশের একটি ফ্লাইটের যাত্রী ছিলেন তিনি। পরে বিমানবন্দরের স্ক্যানিং মেশিনে চেকিংয়ের সময় তার হাতে থাকা জুতার বক্সে ইয়াবা থাকার তথ্য পায় কর্তৃপক্ষ।

আটক নুরুল আয়ুব চৌধুরী চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চুন্না পাড়া এলাকার মৃত নুরুল ইসলাম চৌধুরীর ছেলে। পেশায় তিনি ক্যাবল ব্যবসায়ী। বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মর্তুজা হাসান জানান, সোমবার সকাল বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের (বিজি-৪৩৪) এর যাত্রী ছিলেন নুরুল আয়ুব চৌধুরী। এতে যাত্রীদের ব্যাগসহ অন্যান্য মালামাল স্ক্যানিং করছিলেন বিমানবন্দরের কর্মীরা।

এ সময় এক যাত্রীর সঙ্গে থাকা একটি জুতার বক্স সন্দেহজনক মনে হলে দায়িত্বরত এনএসআই ও বিমানবন্দরের গোয়েন্দারা তাকে তল্লাশি করেন। এ সময় জুতার বক্সের ভেতর থেকে ৯ হাজার ইয়াবা জব্দ করা হয়।তিনি আরও জানান, এ ঘটনায় পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯