শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ছুটি শেষে এখনও ঢাকায় ফিরছে মানুষ

ছুটি শেষে এখনও ঢাকায় ফিরছে মানুষ

অনুসন্ধান ডেস্ক:: পবিত্র ঈদুল আজহার ছুটি শেষ হয়েছে। আজ (২ জুলাই) পুরোদমে খুলেছে অফিস-আদালত। বেসরকারি অনেক প্রতিষ্ঠান খুলেছে গতকালই। তবুও পরিবার-পরিজনের সঙ্গে ঈদ আনন্দ শেষে জীবিকার তাগিদে এখনো ঢাকায় ফিরছে মানুষ।

রোববার (২ জুলাই) পবিত্র ঈদুল আজহার চতুর্থ দিন সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে গিয়ে এমন চিত্র দেখা যায়। এদিন সকালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছেড়ে আসা আন্তঃজেলা বাসগুলোকে মহাখালী বাস টার্মিনালে এসে থামতে দেখা যায়। এসব বাসে আসা যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, বেশিরভাগই ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরেছেন।

বগুড়া থেকে ছেড়ে আসা শাহ ফতেহ আলী বাসে ঢাকায় ফিরেছেন বেসরকারি চাকরিজীবী রবিউল ইসলাম। তিনি বলেন, সকাল পৌনে ৬টায় রওনা দিয়েছি। পৌঁছাতে ১০টা বেজেছে। গতকালই অফিস খুলেছে। তবে একদিন বেশি ছুটি নিয়ে আজ ফিরলাম। এখন বাসায় গিয়ে ফ্রেশ হয়ে অফিসে যাবো।

পথে কোনো ভোগান্তি না হলেও বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেন এই যাত্রী। ফার্মাসিটিক্যাল কোম্পানিতে চাকরি করেন ফজল রহমান। তিনি বলেন, আজ থেকে অফিস খোলা। তাই বাড়িতে বাবা, মা, ভাই, বোন, স্ত্রী, সন্তানকে রেখে বাধ্য হয়ে ফিরতে হলো। সবচেয়ে বেশি খারাপ লাগছে ছোট বাচ্চাটার জন্য। কিন্তু কিছুই করার নেই।

শেরপুর থেকে ঢাকায় ফিরেছেন বেসরকারি টিভি চ্যানেলের সিনিয়র ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার রাশেদ সিরাজুল। তিনি বলেন, ঈদ করতে স্ত্রীকে নিয়ে বাড়ি গিয়েছিলাম। অফিস খোলা তাই আজ আবার ফিরে এলাম। পথে কোনো সমস্যা হয়নি।বেসরকারি চাকরিজীবী আহসান হাবিব জনি তিনি বলেন, আগামীকাল (৩ জুলাই) অফিস খুলবে। একদিন হাতে রেখেই আজ ঢাকায় ফিরেছি। যেন বিশ্রাম নিয়ে আগামীকাল পুরোদমে অফিস শুরু করতে পারি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯