শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কোন ঈদের পর বিএনপির আন্দোলন, কেউ জানে না: শিক্ষামন্ত্রী

কোন ঈদের পর বিএনপির আন্দোলন, কেউ জানে না: শিক্ষামন্ত্রী

অনুসন্ধান ডেস্ক:: কোন ঈদের পর বিএনপির আন্দোলন, কেউ জানে না বলে মন্তব্য করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, হাক ডাকের মধ্যেই দলটির আন্দোলন সীমাবদ্ধ। মঙ্গলবার (২৭ জুন) দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

বৈদেশিক চাপ সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেন, আমরা বীরের জাতি তাই কোন চাপের কাছে বাংলাদেশ মাথা নত না, আর করবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেশের স্বার্থ সবার আগে। অতএব দেশের বিরোধী কোনো চাপ তিনি নত শিকার করবে না।

এসময় তিনি বলেন, বিএনপি যে কোন ঈদের পর আন্দোলন করবে, সে কেউ জানে না। বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে আন্দোলন করে, এতে জনগণের সম্পৃক্ততা নেই। বিএনপি ইস্যু ছাড়া আন্দোলন করে, এজন্যই হাক ডাকের মধ্যেই সীমাবদ্ধ তাদের আন্দোলন।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত, সহকারী কমিশনার (ভূমি) হেদায়েত উল্লাহ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯