শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
অনুসন্ধান ডেস্ক:: বাংলাদেশের শান্তিরক্ষীরা এখন সব থেকে সেরা। কেবল শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবেই নয়, উচ্চ পেশাদারিত্ব, দায়িত্বশীলতা, মানবিকতা এবং বন্ধুত্বপূর্ণ আচরণের কারণেই তারা এখন শান্তিরক্ষী হিসেবে অনন্য রোল মডেল। ওইসব গুণাবলিতে খোদ জাতিসংঘ এবং স্থানীয় জনগণের হৃদয় জয় করে নিয়েছেন তারা। এসব সুনাম অর্জনের নেপথ্যে প্রধান ভূমিকায় রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীরা।
গত ১৭ জুন থেকে ২৩ জুন পর্যন্ত পশ্চিম আফ্রিকার দেশ মালির বিভিন্ন অঞ্চল পরিদর্শনকালে শান্তিরক্ষা মিশনের খোদ জাতিসংঘের দায়িত্বশীল কর্মকর্তা এবং স্থানীয় মালিয়ান জনগণের মুখেই বারবার উচ্চারিত হয়েছে ওইসব কথা। মালির একাধিক বিমানবন্দর, গাও প্রদেশের রাজধানীসহ বিভিন্ন এলাকা পরিদর্শনকালে যেখানেই অবস্থান ছিল সেখানেই শোনা গেছে বাংলাদেশ শান্তিরক্ষীদের নিয়ে প্রশংসনীয় বা ইতিবাচক নানা কথা।
মালিতে যেখানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন গুটিয়ে নেওয়ার জন্য দেশটির সরকার ও জনগণ সোচ্চার হয়ে উঠছে, সেখানে কেবল বাংলাদেশি শান্তিরক্ষীদের বিষয়ে তাদের ভালো লাগার গল্পগুলো একেবারেই উল্টো। তাদের মুখে বাংলাদেশ হচ্ছে তাদের বন্ধু। বাংলাদেশের নাম শুনলেই যেন বিশেষ সৌহার্দপূর্ণ আচরণ প্রকাশ পায় মালিয়ানদের কাছ থেকে।
তা হলে কী সেই মন্ত্র বা কোন সে কারণ? যার ফলে বাংলাদেশকে মনে গেঁথেছেন মালিয়ানরা? জাতিসংঘও কেন এত আস্থা রেখেছে বাংলাদেশের শান্তিরক্ষীদের ওপর। কেন বাংলাদেশের শান্তিরক্ষীরা সবথেকে সেরা, সে উত্তর খুঁজতে গিয়ে জানা গেছে নেপথ্যের নানা কথা।
মালির স্থানীয় জনগণ, জাতিসংঘের (মিনসুমা) প্রতিনিধি এবং বাংলাদেশের শান্তিরক্ষীদের সঙ্গে আলাপকালে তারা বলেছেন, জাতিসংঘের ‘ম্যান্ডেট’ শতভাগ বাস্তবায়নের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী তথা বাংলাদেশের শান্তিরক্ষীরা তাদের নানা কর্মকা-ের গুণে এখন বিশ^সেরা হয়ে উঠেছে। এটা কেবল মালিতে নয়, আফ্রিকার অন্যান্য চলমান মিশনগুলোতেও বাংলাদেশ শান্তিরক্ষীরা অনন্য ভূমিকা পালন করে যাচ্ছেন।
তাদের মতে, বাঙালির বন্ধুত্বপূর্ণ আচরণ, নিজের খাবার স্থানীয় অসহায়দের বিতরণ, পরিবেশের ভারসাম্য রক্ষা, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাদান, বিনামূল্যে চিকিৎসা-ওষুধ নিয়ে পাশে দাঁড়ানো, নারীদের বিশেষ সম্মান প্রদর্শনসহ এমন নানা মানবিক কর্মকা- পরিচালনা করে নিজেদের উচ্চস্থানে প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশের শান্তিরক্ষীরা। যার ফলে বিশে^র দরবারে মর্যাদা উঁচু করে দাঁড়িয়ে গেছে লাল-সবুজের বাংলাদেশ।
যা বলেছেন মিনসুমায় নিয়োজিত বিদেশিরা : কেন বাংলাদেশের শান্তিরক্ষীরা সবার থেকে সেরা এমন প্রশ্নের জবাবে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের (মিনসুমা) মালির ‘হেড অব গাও রিজিওনাল অফিস’ হাওয়া আহমেদ ইউসুফ বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্টগুলো (শান্তিরক্ষী) স্থানীয় জনগণের সঙ্গে খুব গভীরভাবে সম্পৃক্ত। তারা সবসময় স্থানীয় জনগণের সঙ্গে মিলেমিশে থাকেন। তাদের সুখে-দুঃখে পাশে দাঁড়ান।
যেটা খুবই গুরুত্বপূর্ণ। এখানকার (মালি) সাধারণ মানুষও বাংলাদেশি শান্তিরক্ষীদের আপন করে নিয়েছে। অন্যদের তুলনায় বাংলাদেশ শান্তিরক্ষীরা খুব সহজেই স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে মিশে যেতে পারেন। মূলত এসব গুণের কারণে বাংলাদেশের শান্তিরক্ষীরা অন্যদের চেয়ে আলাদা। যা তাদের শান্তিরক্ষা মিশন পরিচালনাকে অনেক সহজ করেছে, তেমনি দেশের সুনামও বাড়িয়েছে।
হাওয়া আহমেদ ইউসুফ আরও বলেন, বাংলাদেশ শান্তিরক্ষীদের কর্মকা- এবং অবদানকে আমরাও সবসময় ‘অ্যাপ্রিশিয়েট’ করি। কেননা, তারা (বাংলাদেশ) এমনই একটি কন্টিনজেন্ট যাদের কর্মক্ষমতা অসামান্য (আউট স্ট্যান্ডিং)। তারা সবসময় একটি ‘টিমওয়ার্ক’ হিসেবে সবার সঙ্গে কাজ করেন।
তাদের ভালো কাজগুলোর জন্য সত্যিই আমরা খুব খুশি এবং মালির স্থানীয় জনগণও বাংলাদেশ কন্টিনজেন্টের প্রতি আস্থাশীল। তিনি বলেন, বাংলাদেশের শান্তিরক্ষীদের আত্মত্যাগ, শৃঙ্খলা-দক্ষতা, পেশাদারিত্ব সবকিছু মিলে তারা সবসময় প্রশংসার যোগ্য। বাংলাদেশ কর্তৃপক্ষকেও আমরা অনুরোধ করব, যাতে তারা এভাবে সহায়তা অব্যাহত রাখেন।
এ বিষয়ে গাও প্রদেশে নিযুক্ত ইস্ট সেক্টর কমান্ডার নেপাল সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল হরেন্দ্র পাঠক বলেন, বাংলাদেশ মিনসুমা বা মালিতে সব ক্ষেত্রেই সামনে থেকে শান্তিরক্ষা মিশনে বলিষ্ঠ ভূমিকা পালন করে যাচ্ছে। সেক্টর কমান্ডার হিসেবে আমি দৃঢ়তার সঙ্গে বলছি, বাংলাদেশের শান্তিরক্ষীরা অত্যন্ত পেশাদার এবং দায়িত্বশীল।
এ ছাড়া তাদের অনেক মানবিক ও সামাজিক কর্মকা- আছে, যা তাদের অনন্য করে তুলেছে। তিনি বলেন, ‘গাও’ অনেক বড় একটি অঞ্চল। যেখানে অনেক ঝুঁকিও আছে। এ অবস্থায় বাংলাদেশের শান্তিরক্ষীরা এখানে প্রধান দায়িত্ব হিসেবে স্থানীয়দের নিরাপত্তা ও সড়কপথের নিরাপত্তা বা নানা সরঞ্জাম আনা-নেওয়ায় ক্ষেত্রে ‘কনভয় প্রটেকশনস’ দিয়ে অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা পালন করছে।
তাদের খুবই জনপ্রিয় একটি কাজ হচ্ছে, সিমিক (সিভিল মিলিটারি কো-অপারেশন) কার্যক্রমটি। মরুভূমির বিভিন্ন এলাকায় তারা ব্যাপকহারে সিমিক কার্যক্রম পরিচালনা করে থাকে। যা স্থানীয় জনগণের সঙ্গে একটি সুসম্পর্ক গড়তে বড় ভূমিকা পালন করেছে। এ ছাড়া বাংলাদেশের শান্তিরক্ষীদের বন্ধুবৎসল স্বভাব বা আচরণকেও মালির জনগণ খুব পছন্দ করে।
বাংলাদেশ শান্তিরক্ষীদের নিয়ে যা বলছেন মালিয়ানরা : সরেজমিন গত ৮ জুন স্থানীয় সময় সকালে পশ্চিম আফ্রিকার দেশ মালির রাজধানী বামাকোর বিমানবন্দরে নামতেই টার্মিনালের সংশ্লিষ্ট কেউ একজন ‘হ্যালো বাংলা । আসসালামু আলাইকুম’ বলে সম্বোধন করলেন। একটু হোঁচট খাওয়ার মতো বিষয়। বাংলাদেশ থেকে প্রায় ১৫ হাজার কিলোমিটার দূরে কে এভাবে বলছেন? এদিক-ওদিক তাকাতে মালির স্থানীয় যাদের সঙ্গেই চোখে চোখ পড়ল প্রায় সবাই এক ধরনের উচ্ছ্বাস নিয়ে স্বাগত জানাচ্ছিলেন।
অথচ অদ্ভুত বিষয় হচ্ছে, একই সঙ্গে বা লাইনে বামাকোর ইমিগ্রেশন পার হতে গেলে অন্য দেশের নাগরিকদের সঙ্গে এতটা সৌহার্দপূর্ণ আচরণ করতে দেখা যায়নি। এমনকি যাতে ইমিগ্রেশন দ্রুত সম্পন্ন করতে পারি সে ব্যবস্থাও করলেন তারা। গত ২২ জুন গাও প্রদেশের রাজধানী গাও শহরে ব্যানব্যাট-৯ কন্টিনজেন্টের সামনে দিয়ে চলার সময় কথা হয় মালির স্থানীয় যুবক আবু বক্কর সিদ্দিকের সঙ্গে। এ সময় আগ্রহভরে সিদ্দিক ইংরেজিতে বলেন, বাংলাদেশ আমাদের বন্ধু।
বাংলাদেশের সেনাবাহিনীর লোকজন (শান্তিরক্ষীরা) অত্যন্ত মানবিক ও পেশাদার। তারা সবসময় আমাদের পাশে দাঁড়ায়। বিশেষ করে গরিব-দুঃখী মানুষের জন্য নিয়মিত চিকিৎসা-ওষুধ দেয়। এমনকি তাদের ক্যাম্পে হাসপাতাল স্থাপন করে সেখানে আমাদের সাধারণ মানুষকে চিকিৎসা দিয়ে থাকেন বাংলাদেশের শান্তিরক্ষীরা। তাদের এই অবদান আমরা সবসময় স্বীকার করি।
এমনকি মরুভূমির মাঝে পানি ও খাবারের জন্য হাহাকার হলে সেখানেও বাংলাদেশের সেনাবাহিনীর শান্তিরক্ষীরা আমাদের লোকদের খাবার ও পানি দিয়ে সহায়তা করেন। এদিকে মালি পরিদর্শনকালে দেশটির রাজধানী বামাকোর আন্তর্জাতিক বিমানবন্দরে কথা হয় সেখানে কর্মরত মালিয়ান কর্মকর্তা হুসনাইন ওরফে ইসমাইলের সঙ্গে।
পাসপোর্টে বাংলাদেশ লেখা দেখেই সানন্দে সালাম দিয়ে আলাপ শুরু করেন। ইংরেজিতে বলতে থাকেন, বাংলা (বাংলাদেশ) আমাদের বন্ধু। মিনসুমায় এসেছো, তোমাদের স্বাগতম। মালিতে নিযুক্ত বাংলাদেশের শান্তিরক্ষীরা যা বলছেন : মালিতে (মিনসুমা) জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ইস্ট (গাও) সেক্টর সদর দফতরের ‘চিফ অব স্টাফ’ পদে নিয়োজিত আছেন বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল মো. রশিদুল ইসলাম।
গত ২০ জুন তার দফতরে গেলে দেখা যায় সেখানে বিভিন্ন দেশের শান্তিরক্ষী কর্মকর্তা বা সদস্যদের সমন্বয়ে সবাই কাজ করে যাচ্ছিলেন। এটি মূলত সরাসরি জাতিসংঘ সদর দফতর থেকে পরিচালিত হয়। এ সময় কর্নেল রশিদুল ইসলাম বলেন, মালিতে (মিনসুমা) নিয়োজিত বিশ্বের বিভিন্ন দেশের শান্তিরক্ষীদের মধ্যে বাংলাদেশি শান্তিরক্ষীরা অনন্য এক রোল মডেল।
আভিযানিক সক্ষমতা, নিরবচ্ছিন্ন প্রশিক্ষণ, সর্বাধুনিক সরঞ্জাম, শৃঙ্খলা, দৃঢ় মনোবল এবং মালির স্থানীয় জনসাধারণের প্রতি অকৃত্রিম মানবিকতা বাংলাদেশি শান্তিরক্ষীদের সবার কাছে বিশেষভাবে গ্রহণযোগ্য ও স্বতন্ত্র করে তুলেছে। মালির সুদূর মরুভূমিতে আমাদের প্রিয় মাতৃভূমি লাল-সবুজ পতাকা উজ্জ্বল ও সমুন্নত রাখতে পেরে আমরা গর্বিত।
কেন সবার থেকে সেরা সেই মূল্যায়ন করতে গিয়ে ব্যানব্যাট-৯ কন্টিনজেন্টের কমান্ডার (সিসি) বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল মো. আমিনুল হক বলেন, আমরা যখনই কোনো এলাকায় যায় সেখানকার মানুষদের আপন করে নেওয়ার চেষ্টা করি। আমাদের বন্ধুত্বপূর্ণ আচরণের যে স্বাভাবিক বহিঃপ্রকাশ আছে, সেটাই আমাদেরকে স্থানীয়দের কাছে জনপ্রিয় করেছে। আমরা তাদেরকে সুন্দরভাবে সালাম দিই।
একসঙ্গে জামাতে নামাজ আদায় করি। একটি বড় থালায় স্থানীয়দের সঙ্গে আমাদের শান্তিরক্ষীরা খাবার খান। যা তারা খুব পছন্দ করে থাকেন। মুসলিমপ্রধান দেশ হিসেবে আমরা সেখানকার নারীদের সর্বোচ্চ সম্মান দেখানোর চেষ্টা করি। কোনো নারীকে সহযোগিতা করতে চাইলেও সেখানে আমরা অবশ্যই নারী শান্তিরক্ষীদের পাঠাই। আমরা অনেক সিমিক (সিভিল মিলিটারি কো-অপারেশন) কর্মকা- করে আসছি।
প্রত্যেকটি গ্রামে আমরা এসব কাজ করেছি। এমনকি অনেকে আশ্চর্য হবেন যে, এ পর্যন্ত ছয়-সাত হাজার মালিয়ান নাগরিকের কাছে আমাদের ওষুধ ও চিকিৎসা ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) আছে। যেখানে একপাশে বাংলাদেশের পতাকা এবং অন্যপাশে মালির পতাকা আছে।
তাদের প্রত্যেকের বাড়িতে এসব প্রেসক্রিপশন আছে। অপারেশনে গিয়ে আমাদের শান্তিরক্ষী নারী চিকিৎসকরা সেটি ইংরেজি ও দোভাষির সহযোগিতায় মালিয়ান ভাষায় করে দিয়েছেন। যাতে করে তারা ওই প্রেসক্রিপশনে স্থানীয়ভাবেও চিকিৎসা নিতে পারেন।
এমনকি ওই প্রেসক্রিপশন দিয়ে আমাদের পরবর্তীতে যখন কোনো ট্রিপ অপারেশনে যায় তখন সেসব রোগী তাদের ফলোআপ চিকিৎসা করান। আমরা ওইসব স্থানীয় মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধসামগ্রী প্রদান করি। এ ছাড়াও নানা ধরনের খাবার, সুপেয় পানিসহ নানা মানবিক কর্মকা- পরিচালনা করি বলেই বাংলাদেশের পতাকা দেখলেই তারা আমাদের আপনজন হিসেবে নেয়।
এ প্রসঙ্গে মালিতে (মিনসুমা) নিযুক্ত কান্ট্রি সিনিয়র বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল জে এম ইমদাদুল ইসলাম বলেন, বাংলাদেশের শান্তিরক্ষীদের বিশেষ সম্মান ও গুরুত্বের পেছনে উচ্চ পেশাদারিত্ব, দায়িত্বশীলতার পাশাপাশি বড় কারণগুলোর মধ্যে অন্যতম প্রধান একটি হলো আমাদের শান্তিরক্ষীদের বিরুদ্ধে যৌন হয়রানি বা নিপীড়ন জাতীয় কোথাও কোনো ধরনের অভিযোগ নেই।
অন্য অনেক দেশের শান্তিরক্ষীদের ক্ষেত্রে যেটা উল্লেখযোগ্য সেখানে বাংলাদেশের শান্তিরক্ষীদের এই অভিযোগের হার ‘জিরো’। জাতিসংঘ এ ধরনের অপরাধকে সব থেকে কঠোর ও নেতিবাচক হিসেবে নিয়ে থাকে। তা ছাড়া মালির মোট জনগোষ্ঠীর ৯২ শতাংশই মুসলিম। এখানকার নারীরাও খুবই পর্দানশীল।
ফলে বাংলাদেশের শান্তিরক্ষীরা যখনই কোথাও যাচ্ছে সেখানেই নারীরা সামনে মাথা নিচু করে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে থাকে। যেখানে নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা বা চিকিৎসা দেওয়ার প্রয়োজন হয় সেখানে নারী শান্তিরক্ষীদের দিয়ে সে কাজগুলো করানো হয়ে থাকে। এ বিষয়গুলো মালির স্থানীয় জনগণ অত্যন্ত ইতিবাচকভাবে নিয়েছে।
প্রসঙ্গত, মালি পশ্চিম আফ্রিকার স্থলবেষ্টিত রাষ্ট্র। বিশাল দেশটির আয়তন ১২ লাখ ৪০ হাজার বর্গকিলোমিটার। অথচ জনসংখ্যা ২ কোটির কিছু বেশি। যেখানে ৯২ শতাংশই মুসলিম। আফ্রিকার অষ্টম বৃহত্তম এই রাষ্ট্রের বেশিরভাগ অংশই পৃথিবীর বিখ্যাত সাহারা মরুভূমির সীমানায় পড়েছে।
মরুভূমি হওয়ার ফলে এখানকার প্রচ- উত্তপ্ত আবহাওয়া, ধূলিঝড় এবং নানা প্রতিকূলতায় প্রতিনিয়ত এক ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে যাচ্ছেন বাংলাদেশের শান্তিরক্ষীরা। মালিতে ২০১৪ সাল থেকে শান্তিরক্ষা মিশন পরিচালিত হচ্ছে। সেখানে বাংলাদেশ শান্তিরক্ষীদের কন্টিনজেন্টগুলো জাতিসংঘ এবং স্থানীয় কর্তৃপক্ষকে যথাযথভাবে সহায়তা দিয়ে যাচ্ছে।