শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
গঠনমূলক রাজনীতি না করলে পালানোর পথ পাবে না বিএনপি: শেখ পরশ

গঠনমূলক রাজনীতি না করলে পালানোর পথ পাবে না বিএনপি: শেখ পরশ

অনুসন্ধান ডেস্ক:: গঠনমূলক রাজনীতি না করলে বিএনপি পালানোর পথ পাবে না বলে মন্তব্য করেছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। তিনি বলেন, বিএনপি-জামাত সম্পূর্ণরূপে জনবিচ্ছিন্ন। এরা শুধু হত্যা, ক্যু এবং সন্ত্রাসই করতে জানে। জনগণের জন্য কিছু করার মুরোদ নাই। এখন ক্ষমতা দখল করার জন্য মরিয়া হয়ে গেছে! আমি তাদের বলবো, এখনো সময় আছে মানুষের পাশে দাঁড়ান, গঠনমূলক রাজনীতিতে মনোনিবেশ করেন, তা না হলে এদেশের মানুষ আপনাদের ক্ষমা করবে না। আপনারা পালানোরও পথ খুঁজে পাবেন না।

বৃহস্পতিবার (২২জুন) দুপুরে মহানগর নাট্যমঞ্চের কাজী বশির মিলনায়তন প্রাঙ্গণে যুবলীগ আয়োজিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য অধ্যাপক খন্দকার বজলুল হক।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী হাবিবুন নাহার এমপি। সঞ্চালনা করেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল। শেখ পরশ বলেন, বিএনপির এক শীর্ষ নেতা ইতোমধ্যে সাজাপ্রাপ্ত পলাতক আসামি। আর এক সাজাপ্রাপ্ত শীর্ষ নেত্রীও বিভিন্ন অজুহাতে পালানোর পথ খুঁজছেন।

আপনাদের এসব নিম্নমানের রাজনীতি আজকের প্রজন্ম বুঝে। তাই এ দেশের জনগণ আপনাদের সঙ্গে নেই। এ কারণেই আপনারা এখন পর্যন্ত সব আন্দোলন-সংগ্রামে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন।

তিনি আরও বলেন, ১৯৭১ সালে জামায়াত বাঙালিদের ওপর গণহত্যা চালিয়েছে। ১৯৭৫ সালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধু পরিবারের পর বেপরোয়া হত্যাকাণ্ডের হোতা হিসেবে ভূমিকা রেখেছে। ১৯৭৮ থেকে ১৯৭৯ সালে চালানো হত্যাকাণ্ডগুলোর হোতাও জিয়াউর রহমান।

নিকট অতীতে ২০০১ সালে জোট বেঁধে আওয়ামী লীগ নিধনে নেমে হত্যাকাণ্ড চালিয়েছে বিএনপি-জামায়াত। আওয়ামী লীগের প্রায় ২৫ হাজার নেতাকর্মী ও সমর্থকদের হত্যা করেছে।

পরে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা চালায় বিএনপি-জামায়াতের কুখ্যাত জঙ্গি-সন্ত্রাসী জোট। খুন ও হত্যার রাজনীতির ক্ষেত্রে এদের উদ্দেশ্য ও অভিলাস ছোট করে দেখার কোনো সুযোগ নেই।

যুবলীগ চেয়ারম্যান বলেন, আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি সারাদেশের যুবলীগের নেতাকর্মীদের আহ্বান জানাব যে, এই বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিতে। নামে মাত্র দায়সারাভাবে গাছ লাগাবেন না, গাছের পরিচর্যাও প্রয়োজন।

এমন জায়গায় লাগাবেন না যেন পরদিন মানুষ গাছ তুলে ফেলতে বাধ্য হয়। গাছ শুধু লাগালে হবে না, গাছ বাঁচাতেও হবে।

প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দকার বজলুল হক বলেন, আওয়ামী যুবলীগের জন্ম বঙ্গবন্ধুর নির্দেশে তার সুযোগ্য ভাগ্নে শহীদ ফজলুল হক মণি’র হাত ধরে। তিনি বাংলাদেশের স্বাধীনতার পরে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন।

৬ দফা ঘোষণার পরে আওয়ামী লীগের অনেক নেতারাই বঙ্গবন্ধুর কাছ থেকে সরে এসেছিল, কিন্তু ছাত্রলীগ সরেনি।

কারণ ছাত্রলীগ তখন যা করতো আমাদের মণি ভাইয়ের নির্দেশেই করতো। এই ৬ দফাকে জনপ্রিয় করে তোলার পিছনে মণি ভাইয়ের ভূমিকা অপরিসীম।

তিনি আরও বলেন, মণি ভাই থাকতেন জহুরুল হক হলে। আমরা তার সাথেই থাকতাম এবং তিনি যা বলতেন তা আমরা মেনে চলতাম।

কারণ মণি ভাইয়ের নির্দেশনা মানেই বঙ্গবন্ধুর নির্দেশনা। স্বাধীন বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধু যাদের উপর ভরসা রেখেছিলেন তাদের মধ্যে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণি অন্যতম। তিনি হলেন এই যুবলীগের সূর্য সন্তান। আপনারা তারই প্রতিনিধিত্ব করছেন।

তিনি আরও বলেন, বৃক্ষরোপণ অবশ্যই করবেন। আপনারা না করলে কারা করবে। বঙ্গবন্ধু যে সোনার ছেলেদের কথা বলতেন সেটা মূলত ছাত্রলীগ এবং যুবলীগের ভাই-বোনদের উদ্দেশ্য করেই বলতেন।

তিনি জানতেন যুবকরাই এই দেশের চেহারা পাল্টে দিতে পারে। যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে সুন্দর করে তোলার স্বপ্ন আপনাদের নিয়েই দেখতেন।

তিনি উপস্থিত যুবলীগের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, ১৯৭১ সালের পরাজিত শক্তি ও ষড়যন্ত্রকারী, ৭৫’এর ষড়যন্ত্রকারীরা, ২০০১ সালের ষড়যন্ত্রকারীরা, ২০১৩-১৪ ও ২০১৮ সালের ষড়যন্ত্রকারী বিদেশী ষড়যন্ত্রকারীদের সাথে হাত মিলিয়ে আবারও মাঠে নেমেছে। সামনে নির্বাচন, এই নির্বাচনে আপনাদেরকে অতন্দ্র প্রহরীর মতো পাহাড়া দিতে হবে।

আজকে যে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন, পরিবেশগত বিপর্যয় এর দায় কিন্তু উন্নত দেশের আমাদের নয়। তারপরেও পরিবেশকে বাঁচাতে বৃক্ষরোপণ করতে হবে, এর কোন বিকল্প নাই।

সম্মানিত অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী হাবিবুন নাহার বলেন, আমরা এখন বিভিন্ন সভা-সেমিনারে পরিবেশ নিয়ে কথা বলি, নানা ধরণের সচেতনতামূলক প্রচারণা চালায়।

কিন্তু আমাদেরকে এই পথ দেখিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি সদ্য স্বাধীন হওয়া দেশে পরিবেশ রক্ষায় নিয়মিত কর্মসূচি করেছেন, পরিবেশ সুরক্ষায় আইন প্রণয়ন করেছিলেন।

তিনি আরও বলেন, একটি গাছ বড় করতে যতটা কঠিন কাটতে খুবই সহজ। একটি গাছ বড় হতে কত বছর সময় লেগেছে আর আপনি মুহূর্তের মধ্যে কেটে ফেলছেন।

অনেকে আবার একটির পরিবর্তে ৩টি গাছ লাগান ঠিক আছে, লাগানোর পরে সে গাছ কি সুস্থভাবে বড় হচ্ছে। তার পরিচর্যা কি করছেন সে দিকে কি খেয়াল রেখেছেন? রাখেন না, খেয়াল রাখতে হবে।

সঞ্চালকের বক্তব্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল বলেন, বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে দেশের পরিবেশ রক্ষার স্বার্থে আমরা নিজেদের অর্থ-সময় ব্যয় করে এই বর্ষার মৌসুমে প্রতি বছর বৃক্ষরোপণ করে থাকি।

করোনার মহামারির সময়ও বঙ্গবন্ধুকন্যা বাংলাদেশের পরিবেশের কথা ভুলে যাননি। তিনি নেতা-কর্মীদের অন্তত ৩টি করে গাছ লাগানোর নির্দেশনা দেন।

যার ফলে সেই সময়ে সারাদেশে প্রায় ৪০ লক্ষ বৃক্ষরোপণ করা হয়েছে। গত ২ বছরে ১ কোটিরও অধিক বৃক্ষরোপণ করেছে যুবলীগের নেতা-কর্মীরা।

তিনি বলেন, আওয়ামী লীগ যখন বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার চেষ্টা করছি তখন স্বাধীনতা বিরোধী শত্রু বিএনপি-জামাত পরিবেশ ধ্বংসে মত্ত হলো।

২০১৩-২০১৪ সাল বিএনপি-জামাত একটি দিকে মানুষেকে পুড়িয়ে মারলো, স্কুল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান পুড়িয়ে দিলো অন্যদিকে হাজার হাজার গাছ কেটে রাস্তার উপর ফেলে রাখলো, বৃক্ষনিধন করলো।

তিনি আরও বলেন, করোনার সময় রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে জীবনের ঝুকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহায়তা করেছি, ফ্রি-অ্যাম্বুলেন্স দিয়ে, অক্সিজেন দিয়ে, খাদ্য দিয়ে।

অন্যদিকে বিএনপি-জামাত করোনার সময় মানুষের পাশে না গিয়ে, খাদ্য সহায়তা না দিয়ে, ৩১ কোটি টাকা দিয়ে লবিস্ট নিয়োগ করেছে দেশের বিরুদ্ধে। এটাই বিএনপির চেহারা।

আজকে সেন্ট মার্টিন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। বঙ্গবন্ধুকন্যা বলেছেন; শেখের বেটি দেশ বিক্রি করে, সেন্ট মার্টিন বিক্রি করে ক্ষমতায় থাকতে চান না।

আমরা এদেশের মানুষকে ভালোবাসি, এদেশের মানুষই আমাদের শক্তি। যারা দেশ নিয়ে দেশের মানুষকে নিয়ে ষড়যন্ত্র করছে তাদেরকে দাঁতভাঙ্গা জবাব দিবে যুবলীগ।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক হারিছ মো. শেখ সাগর, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক মো. সামসুল ইসলাম পাটোয়ারী, ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. হাবিবুর রহমান পবন, মো. নবী নেওয়াজ, মো. মোয়াজ্জেম হোসেন, ইঞ্জিনিয়ার মৃনাল কান্তি জোদ্দার, তাজউদ্দিন আহমেদ, মো. আনোয়ার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক কাজী মো. মাজহারুল ইসলাম, ডা. হেলাল উদ্দিন, মো. সাইফুর রহমান সোহাগ, মো. জহির উদ্দিন খসরু, আবু মুনির মো. শহিদুল হক চৌধুরী রাসেল, মশিউর রহমান চপল, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দফতর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. শামছুল আলম অনিক, উপ-দফতর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা, উপ-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক এন আই আহমেদ সৈকত, উপ-কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোল্লা রওশন জামির রানাসহ কেন্দ্রীয়, মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯