শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বিচারকরা নিজেরা স্বাধীন না হলে বিচার বিভাগের স্বাধীনতা আসবে না

বিচারকরা নিজেরা স্বাধীন না হলে বিচার বিভাগের স্বাধীনতা আসবে না

অনুসন্ধান ডেস্ক:: অবসরে যাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা ও সর্বোচ্চ আদালত আপিল বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামান। কর্মজীবনে একাধিকবার প্রধান বিচারপতির দায়িত্বভার পালন করা এই বিচারপতি নিজের বিদায়ী অনুষ্ঠানে বলেছেন, বিচারকরা নিজেরা স্বাধীন না হলে সংবিধানে যাই লেখা থাকুক না কেন বিচার বিভাগের স্বাধীনতা আসবে না।

আগামী ৩০ জুন বিচারক জীবনের শেষ দিন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এই বিচারপতির। তবে আগামী শনিবার রাতে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাবেন তিনি। তাই অবসরে যাওয়ার আগে যে কয়েকদিন আদালত খোলা আছে সে কতদিন ছুটিতে থাকবে তিনি। যে কারণে বৃহস্পতিবার (১৫ জুন) শেষ বারের মতো এজলাসে বসলেন এই বিচারক।

এদিন অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রধান বিচারপতির এজলাসে বিদায়ী বিচারপতিকে সংবর্ধনা দেয়। প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সব বিচারপতি ও আইনজীবীদের উপস্থিতিতে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবর্ধনার জবাবে দেয়া বক্তব্যে বিচারপতি মো. নুরুজ্জামান, বিচারালয়ের পবিত্রতা নষ্ট হয় এমন কাজ বিচারক-আইনজীবীরা করতে পারে না বলে মন্তব্য করেন। তিনি বলেন, এটা আমার মতামত যে, কোনো কোনো মামলায় (ইন্টেলেকচুয়াল) বুদ্ধিবৃত্তিক দুর্নীতি হচ্ছে।

আইনজীবী সমিতির মর্যাদা রক্ষার আহ্বান জানিয়ে তিনি বলেন, আইনজীবী সমিতি হচ্ছে বিচারক তৈরির সূতিকাগার। সেই আইনজীবী সমিতিতে যদি ঐক্য না থাকে, তাহলে আমাদের অন্তরে কষ্ট লাগে। কারণ, আমরাও (বিচারকরা) আইনজীবী সমিতি থেকেই এসেছি।

বিদায়ী সংবর্ধনায় অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষ থেকে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষে সমিতির সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী মো. মোমতাজ উদ্দিন ফকির বক্তব্য রাখেন। এসময় প্রধান বিচারপতির এজলাস কক্ষ আইনজীবীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ ছিল।

১৯৫৬ সালের ১ জুলাই জন্মগ্রহণ করেন বিচারপতি মো. নুরুজ্জামান। মহান মুক্তিযুদ্ধে তিনি সুনামগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জ সাব ডিভিশনে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করেন। এই বীর মুক্তিযোদ্ধা ১৯৮৩ সালে জেলা জজ আদালতের, ১৯৮৭ সালে হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৯ সালে তিনি হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি এবং ২০১১ সালে তিনি হাইকোর্টের স্থায়ী বিচারপতি হন। পরে ২০১৮ সালের ৮ অক্টোবর বিচারপতি মো. নুরুজ্জামান আপিল বিভাগের বিচারপতি হন।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯