শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
তাপদাহে পুড়ছে দেশ: মাধ্যমিক স্কুলও বন্ধের দাবি

তাপদাহে পুড়ছে দেশ: মাধ্যমিক স্কুলও বন্ধের দাবি

অনুসন্ধান ডেস্ক:: তীব্র তাপদাহে পুড়ছে গোটা দেশ। এর সঙ্গে যোগ হয়েছে লোডশেডিং। মানুষের জীবন ওষ্ঠাগত। স্কুলে যাওয়া-আসার পথে গরমে অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা। এমন অবস্থায় প্রাথমিক বিদ্যালয়ের মতো মাধ্যমিক স্কুল এবং ইংলিশ মিডিয়াম স্কুলগুলোও বন্ধের দাবি উঠেছে।

তীব্র তাপদাহের কারণে আগামী ৫ থকে ৮ জুন পর্যন্ত দেশে প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কোমলমতি ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী তিন-চার দিন তীব্র তাপদাহ থাকবে। এই সময়ে আকাশ মেঘলা থাকার কারণে শরীর ঘেমে অস্বস্তি আরও বেড়ে যাবে।

তাপদাহের বিষয়টি আমলে নিয়ে মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের দাবি জানিয়েছেন অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু। শিক্ষামন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ। এ অবস্থায় প্রাথমিকের মতো মাধ্যমিকের শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম আগামী বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত করার অনুরোধ করছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯