শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ঈদুল আযহা: লঞ্চে মোটরসাইকেল পারাপারে নিষেধাজ্ঞা থাকছে না

ঈদুল আযহা: লঞ্চে মোটরসাইকেল পারাপারে নিষেধাজ্ঞা থাকছে না

অনুসন্ধান ডেস্ক: ঈদুল আযহা উপলক্ষ্যে লঞ্চে মোটরসাইকেল পারাপারে কোনো নিষেধাজ্ঞা থাকছে না বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বুধবার (৩১ মে) সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে সুষ্ঠুভাবে নৌযান চলাচল এবং যাত্রী নিরাপত্তা সংক্রান্ত ঈদ ব্যবস্থাপনা কমিটির বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘লঞ্চে অনেকেই মোটরসাইকেল নিয়ে যায়। আমরা বিআইডব্লিউটিএকে বলেছি, এটা যতটুকু পারা যায় অ্যাডজাস্ট করার জন্য। মোটরসাইকেল লঞ্চে করে পারাপারের ক্ষেত্রে মালিকদেরকেও বলেছি।’ তিনি বলেন, ‘যদি বরিশাল, মাদারীপুর বা দক্ষিণাঞ্চলে একা যান, আপনি নিশ্চিত মোটরসাইকেল চালিয়ে যাবেন। আর সঙ্গে যদি পাঁচজন থাকে, সবাইকে তো মোটরসাইকেলে তুলতে পারবেন না।

সেখানে যদি মোটরসাইকেল নিতে চান তাহলে আপনাকে বিকল্প একটা ব্যবস্থায় নিতে হবে। হয়তো বাসের ছাদে অথবা লঞ্চে করে নিতে হবে, সে ব্যাপারে আমরা অ্যাডজাস্ট করব।’ তাহলে লঞ্চে মোটরসাইকেল পারাপারের নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে বিষয়টা এ রকম কিনা- জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘বলতে পারেন।’ নৌপথে ভাড়া আগের মতই থাকবে বলেও জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, ‘ভাড়ার ব্যাপারে কোন উঠানামা নেই।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯