শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বিক্ষোভ কর্মসূচির অনুমতি নিতে এসে আটক জামায়াতের প্রতিনিধি দল

বিক্ষোভ কর্মসূচির অনুমতি নিতে এসে আটক জামায়াতের প্রতিনিধি দল

অনুসন্ধান ডেস্ক: আগামী ৫ জুনের বিক্ষোভ মিছিল কর্মসূচি পালনের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কার্যালয়ে আবেদন জমা দিতে যাওয়ার সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের প্রতিনিধি দলকে আটক করেছে পুলিশ। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার ফারুক হোসেন।

তিনি বলেন, ‘জামতের আটকৃত ৪ নেতাকে গ্রেফতার করি নাই এখনো। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে কোনো মামলা আছে কি না তা যাচাই বাছাই করা হচ্ছে। যদি কোনো মামলা না থেকে তাহলে ছেড়ে দেওয়া হবে।’

জামায়াতের চার সদস্যের প্রতিনিধিদলে ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের সাবেক সহসম্পাদক সাইফুর রহমান, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের সাবেক সহসভাপতি গোলাম রহমান ভূঁইয়া, বারের সাবেক সিনিয়র সহসভাপতি আবদুল বাতেন, বারের সাবেক সিনিয়র সহসভাপতি জালাল উদ্দীন ভূঁইয়া।

এই আটকের ঘটনার পর জামায়াতের এক বিবৃতিতে বলা হয়েছে, আগামী ৫ জুনের কর্মসূচি পালনে সহযোগিতা চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে আবেদন জমা দিতে যাওয়ার সময় জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের প্রতিনিধিদলকে ডিএমপি কার্যালয়ের ফটক থেকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে গেছে ডিএমপি পুলিশ।

এর আগে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের পরিচালক আশরাফুল আলম ইমন জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দ ও ওলামায়ে কেরামের মুক্তি এবং কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে আগামী ৫ জুন সোমবার বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী শাখা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯