শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বন্ধের পথে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র

বন্ধের পথে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র

অনুসন্ধান ডেস্ক:: কয়লা সংকটে গত চার দিন ধরে পটুয়াখালীর পায়রা তাপবিদুৎকেন্দ্রের একটি ইউনিটে উৎপাদন বন্ধ রয়েছে। বর্তমানে শুধু দ্বিতীয় ইউনিটটি চালু রয়েছে। তবে সেটিও আর মাত্র কয়েক দিন চলবে। এরপর সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে পুরো বিদ্যুৎকেন্দ্র।

তথ্যমতে, গত ২৫ মে কয়লা সংকটে ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের একটি বন্ধ হয়ে যায়। বর্তমানে যে পরিমাণ কয়লা মজুত রয়েছে, তা দিয়ে ৬৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বাকি আরেকটি ইউনিট আগামী ৩ জুন পর্যন্ত চলতে পারবে। এরপর সাময়িক সময়ের জন্য বন্ধ হতে চলেছে দেশের বৃহত্তম এ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি। তবে কর্তৃপক্ষ বলছে, দুই এক দিনের মধ্যেই এলসি খোলা হবে। কয়লা আমদানির পর জুনের শেষ সপ্তাহে আবারও বিদ্যুৎ উৎপাদন শুরুর আশা করছেন তারা।

পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আব্দুল হাসিব বলেন, এটি একটি সাময়িক সংকট। জুনের ২৫ তারিখে কয়লার জাহাজ আসবে। এরপর আবারও বিদ্যুৎকেন্দ্র চালু হবে। পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক এ এম খোরশেদুল আলম বলেন, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকলেও, অন্যান্য কেন্দ্রে উৎপাদন স্বাভাবিক থাকায় লোডশেডিং হবে না।

তিনি বলেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে যথেষ্ট জেনারেশন করার মতো পাওয়ার স্টেশন রিজার্ভ আছে। সেখান থেকে এই বিদ্যুৎটুকু অন্য পাওয়ার স্টেশনের মাধ্যমে উৎপাদন করে তারা চেষ্টা করবে লোডশেডিং যাতে সর্বনিম্ন পর্যায়ে রাখা যায়। ২০২০ সালে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রে বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়। উৎপাদনে আসার পর এবারই প্রথম পুরোপুরি বিদ্যুৎ উৎপাদন বন্ধ হতে যাচ্ছে কেন্দ্রেটিতে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯