শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
গাজীপুর সিটি ভোট: গোপন কক্ষে প্রবেশ করায় আটক ২

গাজীপুর সিটি ভোট: গোপন কক্ষে প্রবেশ করায় আটক ২

অনুসন্ধান ডেস্ক:: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে দুটি কেন্দ্রের গোপন কক্ষে অবৈধভাবে প্রবেশ করায় দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫মে) সিসি ক্যামেরায় ভোট পর্যবেক্ষণের সময় বিষয়টি দেখে তাদের আটকের নির্দেশ দেন নির্বাচন কমিশনার।  একজন নির্বাচন কমিশনার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভোটকেন্দ্রে অবৈধভাবে প্রবেশ ও প্রভাবিত করার অভিযোগে ওই দুইজনকে আটক করা হয়েছে। এদের মধ্যে, নির্বাচনের ১০৩ নম্বর কেন্দ্রে অনুপ্রবেশের দায়ে আবু তাহের নামে এক ব্যক্তিকে তিন দিন আটক রাখার আদেশ দেওয়া হয়েছে। এছাড়া, ১০১ নম্বর কেন্দ্রে আটক করা হয়েছে রিয়াদুল ইসলাম রিয়াজ নামে এক ব্যক্তিকে। গাজীপুর সিটি করপোরেশনে মোট ৫৮টি ওয়ার্ডে ভোটকেন্দ্রের সংখ্যা ৪৮০টি।

ভোট কক্ষ রয়েছে ৩ হাজার ৪৯৭টি। মোট ১১ লাখ ৭৯ হাজার ৪৯৬ জন ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। এ নির্বাচন সিসি ক্যামেরার মাধ্যমে নির্বাচন ভবন থেকে পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন (ইসি)।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯