শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
গাজীপুরে ভোটের পরিস্থিতি ভালো দেখছে ইসি

গাজীপুরে ভোটের পরিস্থিতি ভালো দেখছে ইসি

অনুসন্ধান ডেস্ক: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের তত্ত্বাবধান করা নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, এখন পর্যন্ত পরিস্থিতি ভালো। শৃঙ্খলার সঙ্গেই ভোটগ্রহণ হচ্ছে। বৃহস্পতিবার (২৫ মে) নির্বাচন ভবনে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

মো. আলমগীর বলেন, সিসি ক্যামেরায় ভোট পর্যবেক্ষণ করছি। এখন পর্যন্ত যে পরিস্থিতি, শৃঙ্খলার সঙ্গেই ভোট হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী ও নিজস্ব পর্যবেক্ষকেরা যে রিপোর্ট আড়াই ঘণ্টায় পাঠিয়েছে, তাতে দেখছি ভালোভাবেই ভোটগ্রহণ হচ্ছে। খারাপ কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। সাংবাদিকদের সঙ্গেও কথা হয়েছে, তারা বলছেন পরিবেশ ভালো।

সিসি ক্যামেরা ও ইভিএমে ত্রুটি ধরা পড়ার বিষয়টি ব্যাখ্যায় তিনি বলেন, ইভিএম ট্রাবলশুট করার পর ৫-১০ মিনিটে ঠিক হয়ে গেছে। আর ইন্টারনেট না থাকার কারণে কয়েকটি সিসি ক্যামেরায় ভোটের পরিস্থিতি আমরা এখান থেকে দেখতে পাইনি। তবে রেকর্ড হচ্ছিল। ১২টায় দেখা যায়নি।

তিনি আরও বলেন, অনিয়ম হলে গ্রেপ্তার করা হবে। তবে অফিসিয়ালি এখনো আমরা কোনো তথ্য পাইনি। কোনো কেন্দ্রে এজেন্ট ঢুকতে দেওয়া না হলে আমাদের অভিযোগ দেওয়া উচিত ছিল। কেউ এখনো অভিযোগ দেননি।গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আজ সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ, চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯