শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নির্বাচন সুষ্ঠু না হলে বিদেশি বন্ধুদের জানাব: জাহাঙ্গীর আলম

নির্বাচন সুষ্ঠু না হলে বিদেশি বন্ধুদের জানাব: জাহাঙ্গীর আলম

অনুসন্ধান ডেস্ক:: নির্বাচন সুষ্ঠু না হলে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বিদেশি বন্ধুদের কাছে অভিযোগ করবেন বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘নির্বাচন যদি সুষ্ঠুভাবে না হয়, তাহলে দেশে ও সরকারের উচ্চমহলের কাছে অভিযোগ জানাব। প্রয়োজনে বিদেশি বন্ধুদের কাছেও অভিযোগ জানাব।’

আজ বুধবার গাজীপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন জাহাঙ্গীর আলম।র আগে গত রোববার বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারের কাছে চিঠি পাঠিয়েছেন জায়েদা খাতুন। ইংরেজিতে লেখা জায়েদা খাতুনের চিঠিটি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, চীন, ভারতসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে দেওয়া হয়েছে।

এর আগে, নির্বাচন কমিশন সচিব, প্রধান নির্বাচন কমিশনার, রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্টদের কাছে একই দাবিতে চিঠি প্রদান করেন তিনি। বিদেশিদের কাছে কী ধরনের সাহায্য চাচ্ছেন, জানতে চাইলে জাহাঙ্গীর বলেন, ‘আমাদের প্রয়োজন হলে তাঁদের কাছে যাব। আমাদের যেসব হুমকি দিচ্ছে। এখানে ভোটের পরিবেশ নষ্ট করা হচ্ছে, সেই বিষয়ে বলব।’

জাহাঙ্গীর ব্যাখ্যা দিয়ে বলেন, গাজীপুর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় গার্মেন্টস শিল্প এলাকা। ১৭০টি দেশের বিভিন্ন ক্রেতারা এখানে আসেন, কাজ করেন। এখানে কোনো ধরনের সমস্যা হলে দেশের অর্থনীতি ও ডলার সংকট হবে। তাই সবার কাছেই সহযোগিতা চাওয়া হচ্ছে।

জাহাঙ্গীর বলেন, তাঁদের বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছে। তাঁরা কোথাও যেতে পারেননি। ২০-২৫ দিন সময় পেয়েছেন। তার মধ্যে তাঁকে আদালতসহ বিভিন্ন সময় ঢাকাতে দৌড়াদৌড়ি করতে হয়েছে।জাহাঙ্গীর এই নির্বাচনকে প্রতিবাদী নির্বাচন উল্লেখ করে বলেন, ‘এই নির্বাচন গাজীপুরের সম্মান বাঁচানোর নির্বাচন। আমরা ভোট গণনা পর্যন্ত অপেক্ষা করব। তাই আপনারা ঘরে বসে না থেকে ভোটটা দিন।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯