শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
অনুসন্ধান ডেস্ক::: বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে নিরলস কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলমান রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের কারণে বৈশ্বিক খাদ্য সংকটসহ শত চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসাবে পরিণত করতে ব্যস্ত সময় পার করেন তিনি। এত ব্যস্ততার মধ্যেও সাদাসিধে জীবন যাপনেই যেন তিনি স্বস্তি পান।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের টুইটার অ্যাকাউন্টে এমনি একটি ভিডিওতে দেখা যায়। ভিডিওতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনের আঙিনায় গ্রামীণ নারীর মত বসে নিজ হাতে হাঁসের খাবার খাওয়াচ্ছেন। আর হাঁসকে বলছেন একটা একটা করে খা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন ভিডিও দেখে অনেকেই অবাক হয়েছেন। প্রধানমন্ত্রীর এমন সাদাসিধে জীবন যাপন ও তার কাজকর্মের জন্য প্রশংসায় ভাসছেন তিনি। খাদ্য সংকট মোকাবিলায় দেশের জনগণকে প্রতি ইঞ্চি জমিতে আবাদ করার জন্য প্রধানমন্ত্রী যে আহ্বান জানিয়েছেন তার প্রতিফলন দেখা যাচ্ছে তার কাজকর্মে।
নিজেও তার সরকারি বাসভবন গণভবনের অব্যবহৃত প্রতি ইঞ্চি জমিকে কাজে লাগিয়েছেন। গ্রামের গৃহস্থ বাড়ির মতো পুরো গণভবনকে প্রায় একটি খামার বাড়িতে পরিণত করেছেন প্রধানমন্ত্রী।
গণভবনের বিশাল আঙিনায় হাঁস-মুরগি, কবুতর, গরু পালনের পাশাপাশি বিভিন্ন জাতের ধান, শাক-সবজি, ফুল-ফল, মধু ও মাছ চাষ করছেন তিনি। সায়মা ওয়াজেদ পুতুলের প্রকাশ করা এই ভিডিওটিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কৃষির প্রতি মমত্ববোধ ও সাদাসিধে জীবন-যাপনের প্রতিচ্ছবি ফুটে উঠেছে।