শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নেইমারকে পেতে ৬০ মিলিয়ন নিয়ে তৈরি চেলসি

নেইমারকে পেতে ৬০ মিলিয়ন নিয়ে তৈরি চেলসি

অনুসন্ধান ডেস্ক: পিএসজিতে খুব একটা সুখে নেই ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। দলের ‘প্রধান তারকা’ কিলিয়ান এমবাপ্পের সঙ্গে সম্পর্ক ভালো না। পিএসজি ছাড়ার জন্য তার বাড়ির সামনে বিক্ষোভ করেছে পিএসজির কিছু সমর্থক।

নেইমারকে নিয়ে খুব একটা খুশি নন পিএসজি চেয়ারম্যান নাসের আল খেলাইফিও। ইনজুরির কারণে পিএসজির অনেক ম্যাচ খেলতে পারেননি এই ব্রাজিলিয়ান তারকা। এছাড়া চলতি মৌসুম শেষে পিএসজির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে ক্লাবে নেইমারের সবচেয়ে কাছের বন্ধু লিওনেল মেসির। তিনি যে প্যারিসে আর থাকছেন না সেটি একপ্রকার বলাই যায়।

তাছাড়া কোলো মুয়ানি, ভিক্টর ওসিমেহন, মার্কাস রাশফোর্ড বা ওসমান দেম্বেলের মতো খেলোয়াড়দের টার্গেট করেছে পিএসজি। তাই যথাযথ সুযোগের শঙ্কায় আছেন নেইমার। এল নাসিওনালের রিপোর্টে বলা হয়েছে, সবকিছু মিলিয়ে চলতি গ্রীষ্মে নেইমারের পিএসজি ছাড়ার সম্ভাবনা প্রবল। এরই মধ্যে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু করে দিয়েছেন নেইমার। পিএসজির সঙ্গে ৬ বছরের সম্পর্ক যেকোনো সময় ত্যাগ করতে পারেন সাবেক বার্সেলোনা ও সান্তোসের এই তারকা।

গুঞ্জন উঠেছিল রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার ব্যাপারে। তবে, ফ্লোরেন্তিনো পেরেজ এমন কিছু চিন্তা করছেন না। বার্সায় ফেরার পথও বন্ধ। নেইমারের এত বেতন পোষাতে পারবে না জাভি হার্নান্দেজের দল।

এই প্রেক্ষাপটে সামনে এসেছে ইংলিশ ক্লাব চেলসির নাম। নিজেদের আক্রমণভাগ শক্তিশালী করতে এই তারকাকে দলে ভেড়াতে আগ্রহী তারা। নেইমারের জন্য ৬০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেওয়ার জন্য চিন্তা করছে ক্লাবটি। ক্লাবটির কোচ হিসেবে স্টামফোর্ড ব্রিজে আসছেন মউরিসিও পচেত্তিনো, যার অধীনে এর আগেও নেইমার খেলেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯