শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বাংলাদেশ-মিয়ানমার উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘মোচা’

বাংলাদেশ-মিয়ানমার উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘মোচা’

অনুসন্ধান ডেস্ক:: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। ধীরে ধীরে এটি শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এর নাম হবে মোচা। আর ঘূর্ণিঝড়ে রূপ নিলে এটি গতিমুখ পরিবর্তন করে ধেয়ে আসতে পারে বাংলাদেশ-মিয়ানমার উপকূলের দিকে।

ভারত ও বাংলাদেশের আবহাওয়াবিদরা এমন তথ্য জানিয়েছেন। ভারতের আবহাওয়া বিজ্ঞানী ড. আনন্দ কুমার দাশ জানিয়েছেন, সোমবার (৮ মে) এটি লঘুচাপের সৃষ্টি হয়েছে দক্ষিণ আন্দামান সাগরের কাছাকাছি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে।

এটি শক্তি সঞ্চয় করে মঙ্গলবার (৯ মে) নিম্নচাপে পরিণত হবে একই এলাকায়। এরপর আরও শক্তি সঞ্চয় করে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের কাছাকাছি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে এসে বুধবার (১০ মে) রূপ নেবে ঘূর্ণিঝড়ে।

ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে মোচা। এই নামটি দিয়েছে ইয়েমেন। কফি জন্য বিখ্যাত স্থানীয় একটি বন্দরের নাম মোখা। কালক্রমে সেখানকার কফির নামকরণও করা হয়েছে মোখা। ইংরেজিতে শব্দটি মোচা (Mocha) লেখা হলেও এর উচ্চারণ হচ্ছে Mokha।

আনন্দ কুমার দাশ জানিয়েছেন, মোখা প্রথমে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হলেও পরে গতিমুখ পরিবর্তন করে বৃহস্পতিবারের পর বাংলাদেশ-মিয়ানমার উপকূলে দিকে ধেয়ে আসতে পারে। এই সময়ের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। ১২ মে পর্যন্ত বাতাসের গতিবেগ ওঠে যাবে ঘণ্টায় ৮০ কিলোমিটার পর্যন্ত। এ সময়ে ওই এলাকায় সাগর থাকবে প্রবল উত্তাল।

চট্টগ্রাম আবহাওয়া অফিসের উপ-পরিচালক (চলতি দায়িত্ব) ড. মো. ছাদেকুল আলম এ বিষয়ে বলেন, মাত্র লঘুচাপ সৃষ্টি হলো। এটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে, সেই সময়ের মধ্যে অনেক গতিবিধি পরিবর্তন হবে।

রোববার (৭ মে) গাণিতিক মডেলের যে পর্যবেক্ষণ ছিল, আজ কিছু পরিবর্তন এসেছে। মঙ্গলবার যেটা আসবে সেটাতেও পরিবর্তন আসতে পারে। যদি এটি এখন উত্তর-পশ্চিম দিকে যায়, তবে বাংলাদেশ-মিয়ানমার উপকূলে আসবে। আর যদি আরও উত্তর দিকে যাওয়ার পর গতিমুখ পরিবর্তন করে তবে বাংলাদেশে উপকূলে আসবে। এক্ষেত্রে আগামী ১৪ মে উপকূলে ওঠতে পারে।

লঘুচাপ সৃষ্টি হলেও এখন পর্যন্ত সমুদ্রবন্দরগুলোতে কোনো সতর্কতা জারির অবস্থা তৈরি হয়নি। মাছ ধরা নৌকা বা ট্রলারগুলোকেও কোনো সাবধানতা অবলম্বন করতে বলা হয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯