শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সুন্দরবনে পর্যটক প্রবেশ বন্ধ

সুন্দরবনে পর্যটক প্রবেশ বন্ধ

অনুসন্ধান ডেস্ক:: সাতক্ষীরার সুন্দরবনে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করেছে বন বিভাগ। শনিবার সকাল থেকে বন বিভাগ মৌখিকভাবে পর্যটকদের সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে।

বিশ্বের সর্ববৃহৎ এ ম্যানগ্রোভ বনের জীববৈচিত্র্য রক্ষায় প্লাস্টিকসহ ক্ষতিকর দ্রব্যের ব্যবহার বন্ধে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ সূত্রে জানা গেছে, পর্যটকরা সুন্দরবনে প্রবেশের সময় সঙ্গে প্লাস্টিকের পানির বোতল, প্লাস্টিকের পাত্রে খাবার, ওয়ান টাইম (একবার ব্যবহার্য) গ্লাস ও প্লেট, চিপসের প্যাকেটসহ পরিবেশের জন্য ক্ষতিকর বিভিন্ন দ্রব্য নিয়ে যান।

ব্যবহার শেষে এসব দ্রব্য নদীতে এবং সুন্দরবনের মধ্যে ফেলে দেন। ফলে নদী ও সুন্দরবনের পরিবেশের বিপর্যয় ঘটছে। এছাড়া অনেক প্রাণী মারাও যাচ্ছে। এ বিপর্যয় ঠেকাতে এবং জীববৈচিত্র্য রক্ষার্থে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

সুন্দরবন সাতক্ষীরার সহকারী রেঞ্জ কর্মকর্তা ইকবাল হোসাইন চৌধুরী বলেন, বন ও পরিবেশমন্ত্রী সুন্দরবনের পরিবেশ রক্ষার্থে ক্ষতিকর দ্রব্যের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন। প্রতিটি ট্রলারে ডাস্টবিন রাখা থাকলেও সেখানে না ফেলে নদীতে ফেলা হয় আবর্জনা। আমরা বারবার বলার পরও পর্যটকরা কর্ণপাত করছেন না।

সহকারী রেঞ্জ কর্মকর্তা বলেন, গতকাল শুক্রবার আমি নিজে পরিদর্শন করে দেখেছি নদীর মধ্যে অনেক প্লাস্টিকের পাত্র ভাসছে। এগুলো কোন ট্রলার বা নৌযান থেকে ফেলা হয়েছে, এমন তথ্যও দিতে চান না ট্রলার চালকরা। যে কারণে শনিবার সকাল থেকে সুন্দরবনে পর্যটক প্রবেশে মৌখিক নির্দেশনা দেয়া হয়েছে।

পরিবেশ রক্ষার শর্ত মানলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে জানান ইকবাল হোসাইন চৌধুরী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯