শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
টিকটিক ভিডিও বানাতে নদীতে ঝাঁপ: ২ দিন পর লাশ উদ্ধার

টিকটিক ভিডিও বানাতে নদীতে ঝাঁপ: ২ দিন পর লাশ উদ্ধার

অনুসন্ধান ডেস্ক: ঢাকার ধামরাইয়ে বংশী নদীতে টিকটক ভিডিও বানাতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয় সম্রাট হোসেন রাব্বী (১৪) নামে এক কিশোর।

ঘটনার দুদিন পর রোববার সকালে তার লাশ উদ্ধার করা হয়। নিহত রাব্বী রংপুর জেলার গঙ্গাধর স্থান এলাকার মো. মাহবুবুর রহমানের ছেলে।

রাব্বী ৭-৮ জন সহপাঠীর সঙ্গে ঢাকার সাভার উপজেলার আশুলিয়া থানার গাজীরচট এলাকায় মো. ছানোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকত।

স্থানীয়রা জানান, টিকটিক ভিডিও বানানোর পাশাপাশি তারা বিভিন্ন ধরনের কাজকর্মও করে থাকে। তারা সহপাঠীরা মিলে শুক্রবার বিকালে বংশী নদীর কাকরানবাজার ও রহিমপুর পয়েন্টে ডিঙি নৌকা নিয়ে টিকটক ভিডিও বানাতে আসে।

এ সময় একটি দৃশ্যের ভিডিওচিত্র ধারণের জন্য নদীর পানিতে ঝাঁপিয়ে পড়ে নিঁখোজ হয়ে যায় রাব্বী। এর পর অনেক খোঁজাখুঁজি করে আর তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে রোববার সকালে ওই টিকটকারের মরদেহ উদ্ধার করা হয়েছে।

কাকরান এলাকার বাসিন্দা মিলন খান বলেন, এ স্থানে বেড়াতে এসে প্রতিবছরই দু-চারজন পানিতে ডুবে মারা যায়। এর পরও মানুষ মরার জন্য এ স্থানেই বেড়াতে আসে।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা বলেন, ফায়ার সার্ভিসে ডুবুরিরা অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের লোকজন মরদেহটি নিয়ে গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯