শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
জীবন সংগ্রামে হার না মানার প্রতীক লেগুনা ড্রাইভার মুক্তি রানী

জীবন সংগ্রামে হার না মানার প্রতীক লেগুনা ড্রাইভার মুক্তি রানী

অনুসন্ধান ডেস্ক:: জীবন সংগ্রামে হার না মানার প্রতীক আশুলিয়া এলাকার লেগুনা ড্রাইভার মুক্তি রানী। যাত্রী খোঁজা, ভাড়া তোলা এবং লেগুনা চালনা সব নিজেই করেন এটি কোনো সিনেমা নয়, রুটি-রুজি খুঁজে তাই করছেন মুক্তি রানী।

অন্য নারীদেরও এ পেশায় আনার অভিপ্রায় তার। তাঁর বিশ্বাস নারী চালকের সংখ্যা বাড়লে গণপরিবহনে কমবে নারী যাত্রী হয়রানি।আশুলিয়া সড়কে এক নারী লেগুনা ড্রাইভারের যাত্রী ডাকার ব্যস্ততা দেখে থমকে দাঁড়াতে হয় অনেককে। নিজেই হেলপার, নিজেই ড্রাইভার।

লেগুনারচালকের আসনে নারী দেখে বাঁকা চোখে তাকানোর লোক কম নয়। ব্যস্ত সড়কে মুক্তি রানী দক্ষ হাতে প্রায় এক বছর ধরে লেগুনা চালান সাভারের আশুলিয়া এলাকায়।

টাঙ্গাইল ঘাটাইলে প্রত্যন্ত দরিদ্র ঘরে মুক্তির জন্ম। স্কুলে গেলেও এসএসসি পার হতে পারেননি। অভাবের তাড়নায় ১২-১৩ বছর বয়সে পোশাক কারখানায় কাজ করতে চলে আসেন আশুলিয়ায়।

কিন্তু লাঞ্চনা ও অমানবিক পরিশ্রম সইতে না পেরে এক পর্যায়ে জীবন গেঁথে যায় লেগুনায়। তার স্বামী তপন চন্দ্র বিশ্বাস কাজ করেন পোশাক কারখানায়। থাকেন এক রুমের বাসায়। পড়ালেখা শিখিয়ে মুক্তি রানী সন্তানদের করতে চান দেশের যোগ্য নাগরিক।

মুক্তির দিন শুরু হয় কাকডাকা ভোরে। দিনের রান্না শেষ করে সামান্য কিছু মুখে দিয়েই বেরিয়ে পড়েন লেগুনা নিয়ে। এ অদম্য চলায় স্বামীসহ স্বজনরা পাশে থাকায় যারপরনাই স্বস্তি মুক্তি রানীর।

সাবধানতার অংশ হিসেবে রিজার্ভ বা চুক্তিতে গাড়ি চালান না তিনি। অনেক সময় রাতে বাড়ি ফিরতে হয় বলে জীবন গাড়ি নিয়ে ভয়ে থাকতে হয় মুক্তি রানীকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯