শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সারাদেশে কালবৈশাখী, বজ্রপাতে ১০ জনের মৃত্যু

সারাদেশে কালবৈশাখী, বজ্রপাতে ১০ জনের মৃত্যু

অরনুসন্ধান ডেস্ক: : সারাদেশে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের কবলে পড়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু রাজশাহী বিভাগেই প্রাণ হারিয়েছেন ৬ জন।শনিবার পৃথক সময়ে সারাদেশের বিভিন্ন জেলায় এসব প্রাণহানির ঘটনা ঘটে। পাবনায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে এনামুল হক (১৮), সুজানগর উপজেলার আমিনপুর থানার চরগোবিন্দপুর গ্রামের কালা প্রামাণিকের ছেলে কৃষক মনিরুজ্জামান জলম (৪০) ও একই উপজেলার রানীনগর ইউনিয়নের টাকিগাড়া গ্রামের মৃত ছায়াত শেখের ছেলে কৃষক রফিকুল ইসলাম (৪২)।

এ ছাড়া সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলীতে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- বহুলী ইউনিয়নের বাগডুমুর গ্রামের নাছির শেখের ছেলে আব্দুল মালেক (৭০) ও একই গ্রামের আব্দুল মজিদ শেখের ছেলে সোলাইমান শেখ (৪০)। পাশাপাশি বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বজ্রপাতে লোকমান আলী (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

অন্যদিকে যশোরের চৌগাছায় বজ্রপাতে বছির উদ্দিন (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আর পিরোজপুরের মঠবাড়িয়ায় বজ্রপাতে হোসনে আরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ছাড়া শেরপুরের শ্রীবরদীতে ব্রজপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।

তার নাম মো. মিজু মিয়া (৩২)। অন্যদিকে বরগুনার পাথরঘাটায় বজ্রপাতে খলিলুর রহমান (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ধান ক্ষেত থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯