শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পাঁচ সিটিতে ভোট: আগাম প্রচার সামগ্রী সরানোর নির্দেশ

পাঁচ সিটিতে ভোট: আগাম প্রচার সামগ্রী সরানোর নির্দেশ

অনুসন্ধান ডেস্ক: : দেশের পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনগুলোর তফসিল ঘোষণার আগেই প্রচার চালাতে যেসব পোস্টার-বিলবোর্ডসহ অন্যান্য প্রচার সামগ্রী লাগানো হয়েছে, সেসব সরানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্দেশনাটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়কে স্থানীয় সরকারগুলোর মাধ্যমে বাস্তবায়নের জন্য বলা হয়েছে।

এর আগে নির্বাচন কমিশনার মো. আলমগীর সাংবাদিকদের জানিয়েছিলেন, মনোনয়নপত্র দাখিলের পর কারা প্রার্থী তা জানা যাবে। এক্ষেত্রে কেউ নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করলে তার প্রার্থিতা বাতিল করে দেওয়া হবে।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমানের মঙ্গলবার (২৫ এপ্রিল) স্বাক্ষরিত নির্দেশনাটি মন্ত্রণালয়ের সচিবকে পাঠানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, গাজীপুর সিটি করপোরেশন ২৫ মে, খুলনা ও বরিশাল সিটি করপোরেশন ১২ জুন এবং রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন ২১ জুন অনুষ্ঠিত হবে। সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেট, তোরণ বা ঘের, প্যান্ডেল ও আলোকসজ্জা ইত্যাদি প্রচার সামগ্রী ও নির্বাচনি ক্যাম্প থাকলে সেগুলো অপসারণ করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে।

এ লক্ষ্যে সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনি প্রচারণা সামগ্রী থাকলে তা মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ রাত ১২টার আগে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজ খরচে অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিটি করপোরেশনসহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশনা দেওয়া প্রয়োজন।

এই অবস্থায়, নির্ধারিত সময়ে প্রচারণা সামগ্রীগুলো অপসারণ সংক্রান্ত কার্যক্রম বাস্তবায়নে সিটি করপোরেশনসহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে নির্দেশ প্রদানের অনুরোধ করা হলো।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী গাজীপুর সিটি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৭ এপ্রিল। খুলনা ও বরিশাল সিটি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৬ মে এবং রাজশাহী ও সিলেট সিটি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৩ মে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯