শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মাটি খুঁড়তেই মিলল ভিজিএফের চাল!

মাটি খুঁড়তেই মিলল ভিজিএফের চাল!

অনুসন্ধান ডেস্ক:: নীলফামারীর সৈয়দপুরে বাঁশঝাড়ের পাশে মাটি খুঁড়ে ভিজিএফের পাঁচ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের কিসামত খাদিখোল এলাকা থেকে ওই চাল উদ্ধার করা হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার (১৭ এপ্রিল) থেকে বোতলাগাড়ী ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। সরকারি চাল দুঃস্থদের না দিয়ে আত্মসাতের উদ্দেশ্যে মাটির নিচে লুকিয়ে রাখা হয়েছিল।

বিষয়টি জানতে পেরে স্থানীয়রা প্রশাসনকে খবর দিলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সৈয়দপুর থানা পুলিশ এসে মাটি খুঁড়ে পাঁচ বস্তা চাল উদ্ধার করে।এলাকাবাসীর অভিযোগ, ওই চাল ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান সরকার জুনের। তিনি আত্মসাতের উদ্দেশ্যে ওই চাল লুকিয়ে রেখেছিলেন। এলাকাবাসী তার বাড়ি তল্লাশির দাবি জানিয়েছেন।

এ সময় তারা আরও বলেন, দারিদ্র মানুষেরা কোনো স্লিপ পায়নি। তারা সঠিক তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তবে চাল আত্মসাতের অভিযোগ অস্বীকার করেন ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান জুন বলেন, আমরা সঠিকভাবে আগেই স্লিপ বিতরণ করেছি। সেই অনুযায়ী চালগুলো বিতরণ করা হয়েছে। হয়তো দুঃস্থরাই এগুলো এখানে রেখেছেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ওই এলাকা থেকে মাটি খুঁড়ে পাঁচ বস্তা চাল উদ্ধার করা হয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯