শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আজ থেকে ঈদের ছুটি শুরু

আজ থেকে ঈদের ছুটি শুরু

অনুসন্ধান ডেস্ক:: আজ বুধবার থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি। এদিন পবিত্র শবে কদরের ছুটি। পরদিন বৃহস্পতিবার সরকারের নির্বাহী আদেশে ছুটি।আর শুক্রবার থেকে ঈদুল ফিতরের ছুটি তিন দিন। সব মিলিয়ে পাঁচ দিনের ঈদের ছুটির আগে গতকাল ছিল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস।

তবে পবিত্র ঈদুল ফিতর যদি ২৩ এপ্রিল (রোববার) হয়। সেক্ষেত্রে ছুটি আরেক দিন বাড়বে। এবার রমজান মাস ২৯ দিন ধরে ২২ এপ্রিল (শনিবার) ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করে ছুটির তালিকা করেছে সরকার।

আর যদি রমজান মাস ৩০ দিনে হয় সেক্ষেত্রে রোববার (২৩ এপ্রিল) দেশে ঈদুল ফিতর উদযাপন করা হবে। যদিও সেটা নির্ভর করছে চাঁদ দেখার ওপর।গত ১০ এপ্রিল অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ২০ এপ্রিল বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটির সিদ্ধান্ত নেয় সরকার।

পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এক ব্রিফিংয়ে এ বিষয়টি সাংবাদিকদের জানান। এর পরের দিন ১১ এপ্রিল এ ছুটির আদেশ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মন্ত্রিপরিষদের সভা শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেছিলেন, ‘এবার ২০ এপ্রিল (বৃহস্পতিবার) সরকারি ছুটি থাকবে।১৯ এপ্রিল হলো শবেকদরের ছুটি, সে ক্ষেত্রে ২০ এপ্রিল একদিন খোলা থাকে। সে ক্ষেত্রে মানুষের যাতায়াত যাতে নির্বিঘ্ন হয়, মানুষের ভ্রমণটা স্মুথ হয় সে জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।’

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, ঈদপরবর্তী দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯