শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >> মোট ১৯ হাজার ৫৯৮ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে ১২টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
সভা শেষে সাংবাদিকদের কাছে এসব তথ্য তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। মন্ত্রী জানান, আজকের সভায় মোট ১৪টি প্রকল্প উপস্থাপন করা হয়। এর মধ্যে ১২টি প্রকল্প অনুমোদন হয়েছে ও দুটি প্রকল্প স্থগিত করা হয়
মঙ্গলবার (১৮ এপ্রিল) শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
এগুলোর মধ্যে সরকারি অর্থায়ন ৬ হাজার ২৬০ কোটি ৭২ লাখ টাকা, বৈদেশিক অর্থায়ন ১৩ হাজার ২০৩ কোটি ৬৬ লাখ টাকা ও সংস্থার নিজস্ব অর্থায়ন রয়েছে ১৩৪ কোটি ৪৬ লাখ টাকা।