শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
লঞ্চে বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা

লঞ্চে বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: নৌ-পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলাম বলেছেন, ঈদ উপলক্ষে ঢাকা মহানগর থেকে বিপুল সংখ্যক যাত্রী ঈদ করতে দেশের বিভিন্ন প্রান্তে যাবেন।

এসময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। মঙ্গলবার বিকেলে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালের নৌ-পুলিশ ফাঁড়িতে ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নৌ-পুলিশের বিশেষ প্রস্তুতি সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শফিকুল ইসলাম বলেন- অতিরিক্ত ভাড়া আদায় না করতে আমরা লঞ্চ মালিকদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন, তারা ঈদ উপলক্ষে অতিরিক্ত ভাড়া আদায় করবেন না।

যাত্রীদের এ বিষয়ে সতর্ক করে তিনি বলেন- ঈদে লঞ্চ পথে যাত্রীরা যাতায়াত করলে অতিরিক্ত ভাড়া দেবেন না। যদি কেউ অতিরিক্ত ভাড়া দাবি করেন তাহলে আপনারা আমাদের অভিযোগ করবেন।

আমরা প্রত্যেকটি লঞ্চঘাটে লিফলেট বিতরণ করার চেষ্টা করছি। যেখানে আমাদের দেশের প্রতিটি ঘাটে নৌ পুলিশের নম্বর দেয়া থাকবে। সেখানে যোগাযোগ করতে পারবেন। এছাড়া জাতীয় সেবা ৯৯৯ তো রয়েছেই।

অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম বলেন, ঈদের সময় যাত্রীদের নিরাপত্তা ও দুর্ঘটনা এড়াতে আমরা আগামী ২০ তারিখ থেকে ২৭ তারিখ পর্যন্ত সব ধরনের বাল্কহেড চালানো বন্ধ ঘোষণা করেছি। এ সময় কোনো বাল্কহেড নৌ পথে চলবে না। আমরা আমাদের সব নৌ-পুলিশ ফাঁড়িতে এ তথ্য পাঠিয়েছি। তারা সব সময় তদারকি করবেন।

ঈদ উপলক্ষে যাত্রীদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে মন্তব্য করে তিনি বলেন- ঈদের সময় অতিরিক্ত যাত্রী যাতায়াত করেন। লঞ্চ মালিকদের সঙ্গে আমরা কথা বলেছি তারা যেন অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল না করেন এবং আবহাওয়ার পূর্বাভাস দেখে যাত্রা করেন। তিনি একই কথা বলেন যাত্রীদের উদ্দেশেও।

ঈদের সময় অতিরিক্ত যাত্রী হওয়ায় অপরাধ বেড়ে যায় জানিয়ে তিনি বলেন, আমরা ঈদের সময়ে চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ বেড়ে যাওয়ার প্রবণতা মাথায় নিয়ে যাত্রীদের ঈদযাত্রা সুন্দর ও সহজ করতে সব সময় নিরাপত্তার ব্যবস্থা নিয়েছি।

যাতে কেউ কোনো অপরাধ করতে না পারে। আমরা যাত্রীদের নিরাপত্তার দায়িত্বে থাকব। যাত্রীরা যেন এবারের ঈদ যাত্রা সুষ্ঠু ও সুন্দরভাবে করতে পারেন সেই প্রত্যাশায় কাজ করে যাচ্ছি। সংবাদ সম্মেলনে নৌ-পুলিশ ঢাকা অঞ্চলের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসসহ নৌ-পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯