শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >> রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেসের মাধ্যমে শুরু হলো রেলপথে ঘরমুখো মানুষের ঈদযাত্রা। প্রতিবার এ যাত্রায় নানাবিধ ভোগান্তির অভিযোগ থাকলেও এবার পরিস্থিতি অনেকটাই ভিন্ন। স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরছেন ট্রেন যাত্রীরা। এদিকে দেশের উত্তরের পথে বাসযাত্রীরাও ছিলেন বেশ স্বস্তিতে। তবে উভয়পথেই রোদের তীব্রতায় কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে শিশু ও বয়স্ক যাত্রীদের।
সুপ্রিম কোর্টের আইনজীবী পরিচয় দেওয়া সেই যাত্রী বলেন, আমার আইডি (রেলওয়ের সার্ভারে রেজিস্টার্ড আইডি) নষ্ট বলে ভাইয়ের আইডি দিয়ে কাটা টিকিট। আমি কেন এটা দিয়ে যেতে পারব না। টিকিট কাটা আছে যশোর পর্যন্ত; কিন্তু আমরা যাবো টাঙ্গাইল। বাগবিতণ্ডার একপর্যায়ে তিনি বলেন, মন্ত্রীর পিএকে কল দেবো?
সুপ্রিম কোর্টের আইনজীবী পরিচয় দেওয়া সেই যাত্রী বলেন, আমার আইডি (রেলওয়ের সার্ভারে রেজিস্টার্ড আইডি) নষ্ট বলে ভাইয়ের আইডি দিয়ে কাটা টিকিট। আমি কেন এটা দিয়ে যেতে পারব না। টিকিট কাটা আছে যশোর পর্যন্ত; কিন্তু আমরা যাবো টাঙ্গাইল। বাগবিতণ্ডার একপর্যায়ে তিনি বলেন, মন্ত্রীর পিএকে কল দেবো?
গতকাল সোমবার কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা যায়, সারিবদ্ধভাবে প্ল্যাটফর্মে প্রবেশ করছেন টিকিটধারীরা। যাদের টিকিট নেই, তাদের প্ল্যাটফর্মে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। প্ল্যাটফর্মের প্রবেশপথে প্রথমবারের মতো নির্মাণ করা হয়েছে বাঁশের গেট। বাঁশের তৈরি জিগজ্যাক পাঁচটি গেটে পাঁচজন টিটিই যাত্রীদের টিকিট ও এনআইডি চেক করছেন। তাদের সহায়তা করছেন রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। দ্বিতীয় চেকিং হয় টিকিট কাউন্টারের সামনের অংশে, সেখানে রয়েছে তিনটি গেট। সব শেষে মেইন গেটে প্রবেশপথে সন্দেহভাজনদের তৃতীয় চেকিং করা হচ্ছে। পয়েন্ট অব সেলস (পিওএস) মেশিন ব্যবহার করে টিকিট চেকিং ও এনআইডি মিলিয়ে দেখার কাজটি অতি দ্রুত করছেন টিটিইরা। এই কাজে সর্বোচ্চ ১০-২০ সেকেন্ড সময় লাগছে।
সকাল পৌনে ৮টার দিকে প্রথম চেকিংয়ে একই পরিবারের চার আসনের যাত্রী আসেন। তবে যার নামে টিকিট, তিনি ওই চারজনের কেউ নন। এতে টিটিইরা তাদের আটকে দেন। টিটিইকে শাসান মন্ত্রীর পিএসকে কল করবেন বলে।
এ সময় তার সঙ্গে থাকা অন্যজন বলেন, এত কড়াকড়ি হলে চলবে? ধীরে ধীরে কড়াকড়ি করতে হবে। টিটিই তাদের বলেন, এই চার আসনের কারও একজনের সঙ্গে যদি এনআইডি মিলত, তবুও যেতে দিতে পারতাম; কিন্তু আপনাদের কারও সঙ্গে আইডি মেলেনি। তাই আপনাদের যেতে দিতে পারব না। কারণ, অন্য কেউ যদি টিকিট ও এনআইডি শো করে, তাকে যেতে দিতে বাধ্য আমি। তখন কী করব?
কর্তব্যরত এক টিটিই বলেন, প্রায় ৯৫ শতাংশ যাত্রীর টিকিটের সঙ্গে এনআইডির মিল আছে। ৫ শতাংশ যাদের মিল নেই, তাদের আমরা ফেরত পাঠাচ্ছি। আমাদের এভাবেই নির্দেশনা দেওয়া আছে।
ঢাকা বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক মোহাম্মদ সফিকুর রহমান বলেন, স্টেশনে প্রবেশের জন্য একজন যাত্রীকে কয়েক স্তরের চেকিং সম্পন্ন করতে হচ্ছে। যারা সত্যিকারের টিকিটের যাত্রী তাদের কোনো অসুবিধা হচ্ছে না। যারা বিভিন্ন মাধ্যম থেকে টিকিট সংগ্রহ করেছেন, তারা হয়তো অসুবিধায় পড়েছেন।
এবারের ঈদযাত্রায় টিকিট ব্যবস্থা অনলাইনে করায় ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার কোনো ভোগান্তি ছিল না। তবে যারা অনলাইনে টিকিট কাটতে পারেননি, তাদের জন্য স্টেশনে স্ট্যান্ডিং টিকিট কাটার ব্যবস্থা করছে। প্রতিটি ট্রেন ছাড়ার আগে ২৫ ভাগ স্ট্যান্ডিং টিকিট বিক্রি হয়েছে। সেখানেও নেই ভিড় বা কালোবাজারির কোনো অভিযোগ। যাত্রীরা সহজেই টিকিট কেটে ট্রেনে ভ্রমণ করতে পারছেন।
প্ল্যাটফর্মে প্রবেশ করলে দেখা যায়, অতিরিক্ত কোনো ভিড় বা হট্টগোল নেই। টিকিটধারী যাত্রীরা নির্ধারিত ট্রেনের জন্য অপেক্ষা করছেন। সকাল থেকে এখন পর্যন্ত ট্রেনের শিডিউলে তেমন কোনো বিপর্যয় ঘটেনি।
কথা হয় রাজশাহীর যাত্রী কাদিরের সঙ্গে। এবারের ঈদযাত্রার অভিজ্ঞতার প্রশ্নে তিনি বলেন, বিগত সময়ের চাইতে এবারের পরিবেশ বেশ ভালো। অনলাইনে দুটি টিকিট কেটেছি। ফলে সারাদিন লাইনে দাঁড়াতে হয়নি কিংবা কালোবাজার থেকে অতিরিক্ত মূল্যে টিকিট কিনতে হয়নি। এ ছাড়া এবার অতিরিক্ত মানুষেরও চাপ নেই।
চাঁপাইনবাবগঞ্জগামী যাত্রী ইব্রাহিম খলিল বলেন, আমি অনলাইনে টিকিট কাটতে পারিনি। প্রথমদিকে মন খারাপ হলেও পরে শুনলাম স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা রয়েছে। একটা আশঙ্কা ছিল যে স্ট্যান্ডিং টিকিট নিয়ে ভোগান্তি পোহাতে হয় কি না। তবে এমন কিছুই হয়নি। সরাসরি স্টেশনে এসে টিকিট কাটতে পেরেছি।
এবারের ঈদযাত্রায় টিকিট ছাড়া ট্রেনে ভ্রমণের কোনো সুযোগ নেই, এমনকি ট্রেনের ছাদে চড়েও এবার ভ্রমণে রয়েছে নিষেধাজ্ঞা। কমলাপুর স্টেশন থেকে জয়দেবপুর স্টেশন পর্যন্ত ট্রেনের ছাদে যাত্রা প্রতিহত করতে রেলওয়ে কর্তৃপক্ষ তৎপর রয়েছে বলে জানান কমলাপুর রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারওয়ার। তিনি বলেন, এবার ছাদে কোনো যাত্রী নেওয়া হবে না। এ ব্যাপারে কড়াকড়ি নজর রাখছি। কমলাপুর থেকে জয়দেবপুর পর্যন্ত নজর রাখছি। কেউই বিনা টিকিটে বা ছাদে যাতায়াত করতে পারবে না। যাত্রীরা যদি এই বিষয়ে সচেতন হন, আশা করি আমরাও সফল হবো।
এদিকে এবারও দেশের উত্তরাঞ্চলে সড়কপথে বাসের অগ্রিম টিকিট বিক্রি শেষে ঈদযাত্রা শুরু হয়েছে। প্রথম দিনে নামিদামি বাস কোম্পানির ঈদযাত্রা শুরু হয়। কোনো রকম ভোগান্তির অভিযোগ করেননি যাত্রীরা।