শনিবার, ২৫ Jul ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
ইসলাম গ্রহণ আজানের ধ্বনিতে মুগ্ধ হয়ে ফিলিপিনো টিকটকারেরা

ইসলাম গ্রহণ আজানের ধ্বনিতে মুগ্ধ হয়ে ফিলিপিনো টিকটকারেরা

ইসলাম গ্রহণ আজানের ধ্বনিতে মুগ্ধ হয়ে ফিলিপিনো টিকটকারেরা
ইসলাম গ্রহণ আজানের ধ্বনিতে মুগ্ধ হয়ে ফিলিপিনো টিকটকারেরা

অনুসন্ধান ২৪>> ইসলাম গ্রহণ করেছেন ফিয়োনা জেমস নামের এক ফিলিপিনো টিকটকার। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বসবাসকারী এই সেলিব্রিটি আগের নাম বদলে এখন নিজের নাম দিয়েছেন জায়নাব।

প্রসিদ্ধ এ টিকটকারের ইসলাম গ্রহণের বিষয়ে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম নানা প্রতিবেদন প্রকাশ করেছে। সেসবে বলা হয়েছে, রমজানের প্রথম সপ্তাহে দুবাইয়ের সাতওয়া ইসলামিক ইনফরমেশন সেন্টারে জায়নাব আনুষ্ঠানিকভাবে ইসলামে প্রবেশ করেন।

সূত্র জানায়, আট বছর আগে ফিলিপাইনের রাজধানী ম্যানিলার এই নাগরিক দুবাইয়ে পাড়ি জমান এবং সেখানের মসজিদগুলোতে পাঁচ ওয়াক্ত আজান তাকে ইসলামের প্রতি প্রভাবিত করে তোলে।

তিনি আরো বলেন, আমার এই সিদ্ধান্তে পরিবারও খুশি। আর ইসলাম গ্রহণে আমাকে কেউ বাধ্য করেনি। আমি স্বেচ্ছায় ইসলামে প্রবেশ করেছি।

খালিজ টাইমস জানায়, বর্তমানে জায়নাব সাতওয়া ইসলামিক ইনফরমেশন সেন্টারের অনলাইন ক্লাসে অংশ নিয়ে ইসলাম ধর্ম সম্পর্কে জ্ঞান লাভ করছেন। একইসাথে মুখস্থ করছেন কুরআনে কারিমের বেশকিছু সূরা। তার আশা- একমাসের মধ্যেই এই কোর্স সম্পন্ন করতে পারবেন।

নিজের ইসলাম গ্রহণের অনুভূতি জানিয়ে নওমুসলিমা জায়নাব বলেন, ‘আসলে আমি যখনই আজান শুনি, তখনই আমার ভিন্নরকমের প্রশান্তি অনুভূত হয়। সত্যি হলো- আমার আজানের কিছু শব্দও মুখস্থ হয়ে গিয়েছিল। এর মাধ্যমেই আমার মধ্যে ইসলাম সম্পর্কে জানাশোনার আগ্রহ সৃষ্টি হয়।’

ফিয়োনা জেমমসের টিকটক একাউন্টে প্রায় ০.৮ মিলিয়ন ফলোয়ার রয়েছে। তার ইসলাম গ্রহণে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পাকিস্তানি টিকটকার সালমান। সালমান ফিয়োনাকে ইসলামী শিক্ষা গ্রহণের ক্ষেত্রে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। সালমানের টিকটক ফলোয়ার ২০ লাখ।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯