শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বাংলাদেশ ব্যাংকের পরিচালক হলেন এ কে এম কামরুজ্জামান

বাংলাদেশ ব্যাংকের পরিচালক হলেন এ কে এম কামরুজ্জামান

অনুসন্ধান ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন এ কে এম কামরুজ্জামান। চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি থেকে তাকে ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি এন্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্টে বহাল রাখা হয়েছে। রবিবার (১৬ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ এন্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক এ কে এম কামরুজ্জামানকে পরিচালক পদে পদোন্নতি প্রদানপূর্বক ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি এন্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্টে বহাল করা হয়েছে।

তিনি ১৯৯৯ সালে সহকারী পরিচালক (জেনারেল) হিসাবে বাংলদেশ ব্যাংকে যোগদান করেন। পরবর্তীতে তিনি বাংলদেশ ব্যাংকের বগুড়া অফিস, ব্যাংক পরিদর্শন বিভাগ-১, বৈদেশিক মুদ্রা পরিদর্শন ও ভিজিলেন্স বিভাগ, ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন এবং ফরেক্স রিজার্ভ এন্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া, তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স থেকে উঅওইই ডিগ্রি অর্জন করেন।

তিনি ২০১৮ সালে বাংলদেশ ব্যাংকের মেধাবী কর্মকর্তার স্বীকৃতিস্বরূপ বাংলদেশ ব্যাংক এমপ্লয়ীজ রিকগনিশন অ্যাওয়ার্ড অর্জন করেন।এছাড়া, তিনি ২০০৯ সালে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ কর্তৃক জারীকৃত ইসলামী ব্যাংকিং গাইডলাইন প্রণয়নে প্রত্যক্ষ ভূমিকা রাখেন।

পেশাগত দায়িত্ব পালনকালে তিনি যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরে ব্যাংক সুপারভিশন, ঋণ-ঝুঁকি ব্যবস্থাপনা, ইসলামী ব্যাংকিং বিষয়ে উন্নত প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯