শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
গণভবনে হঠাৎ অসুস্থ আবুল হাসানাত আবদুল্লাহ

গণভবনে হঠাৎ অসুস্থ আবুল হাসানাত আবদুল্লাহ

অনুসন্ধান ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক জাতীয় কমিটির আহ্বায়ক আবুল হাসানাত আবদুল্লাহ। গত শনিবার আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠকে এ ঘটনা ঘটেছে।

বৈঠকে অংশ নেওয়া মনোনয়ন বোর্ডের কয়েকজন প্রভাবশালী সদস্য জানান, আবুল হাসানাত আবদুল্লাহ তাঁর বড় ছেলে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে মেয়র পদে আবারও দলের মনোনয়ন না দেওয়ায় হতাশা ব্যক্ত করেন। তিনি তাঁর ছেলেকে মনোনয়ন দেওয়ার পক্ষে বিভিন্ন যুক্তি দেন। কিন্তু আওয়ামী লীগ সভাপতি এবং দলের মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা দলীয় সিদ্ধান্তে অনঢ় থাকেন।

তবে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য বারবার অনুরোধ করেন আবুল হাসানাত। একপর্যায়ে তাঁর মান-অভিমানের বিষয়টিও বৈঠকে প্রকাশ পায়। তিনি বিসিসিতে দলের প্রার্থী পরিবর্তন করা হলে তাঁর বর্তমান রাজনৈতিক অবস্থান নড়বড়ে হওয়ার কথাও বলেন। এ সময় প্রধানমন্ত্রী মনোনয়ন বোর্ডের সদস্যদের মতামত চাইলে সবাই আবুল হাসানাতের ছোট ভাই আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাতকে মনোনয়ন দেওয়ার পক্ষে মত দেন।

তখনই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আবুল হাসানাত। সঙ্গে সঙ্গে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবশ্য ওই সময়ে তাঁর প্রেশার এবং ডায়াবেটিস স্বাভাবিক ছিল। পরে তিনি আবারও বৈঠকে অংশ নেন। তিনি দলের মনোনয়ন বোর্ডের একজন প্রভাবশালী সদস্য। এর আগে আবুল হাসানাত মেয়র পদে তাঁর ছেলেকে মনোনয়ন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনে খোকন সেরনিয়াবাতকে দলের মনোনয়ন দেওয়ার অনুরোধ জানান।

এ সময় তাঁকে জানানো হয়, মেয়র পদে খোকন সেরনিয়াবাতই দলের প্রার্থী। আর বরিশাল-১ আসনে দলীয় প্রার্থী মনোনয়নের বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। আবুল হাসানাত নিজেই বরিশাল-১ আসনের এমপি। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক নম্বর সদস্য এবং বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি। তাঁর ছেলে সাদিক আবদুল্লাহ বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।’  তথ্যসূত্র: সমকাল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯