শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
খুলনা-বরিশাল সিটি ভোটের মনোনয়ন ফরম ঈদের পর

খুলনা-বরিশাল সিটি ভোটের মনোনয়ন ফরম ঈদের পর

অনুসন্ধান ডেস্ক: আসন্ন খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়ন ফরম ঈদের ছুটি শেষ হলে নিতে পারবেন প্রার্থী ও তার সমর্থকরা। এক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে অফিস চলাকালীন মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।

এর আগে ৩ এপ্রিল নির্বাচন কমিশন ‘কমিশন সভায়’ এ দুই সিটি নির্বাচনের ভোটের সিদ্ধান্ত নেয়। বৈঠকের ইসি সচিব ভোটের তফসিলের বিবরণ সাংবাদিকদের পড়ে শোনান।

সোমবার (১৭) ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান ইসির সচিবের ঘোষিত ওই বিবরণটি প্রজ্ঞাপন আকারে জারি করেন।

তিনি বলেন, আমরা মঙ্গলবার (১৮ এপ্রিল) নির্বাচন ভবন থেকে রিটার্নিং কর্মকর্তাদের কাছে মনোনয়ন ফরম সরবরাহ করবো। মঙ্গলবার (১৮ এপ্রিল) পর তো অফিস বন্ধ হয়ে যাবে। এক্ষেত্রে ঈদের ছুটি শেষ হলে প্রার্থী ও তার সমর্থকরা মনোনয়নপত্র নিতে পারবেন।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়ার শেষ সময় আগামী ১৬ মে, মনোনয়নপত্র বাছাই ১৮ মে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের শেষ সময় ২১ মে। আপিল কর্তৃপক্ষ আপিল নিষ্পত্তির শেষ সময় ২৪ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ মে। প্রতীক বরাদ্দ ২৬ মে। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ জুন।

ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। পুরো ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে। আর প্রতিটি কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা।খুলনা সিটির সর্বশেষ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২০১৮ সালের ৩০ জুলাই। ওই দুই সিটিতেই নির্বাচিত কর্পোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে ওই বছর ১১ অক্টোবর।

এজন্য পরবর্তী সাধারণ নির্বাচনের সময় গণনা শুরু হয়েছে আগামী ১১ এপ্রিল। আর ভোটগ্রহণ করতে হবে আসছে ১০ অক্টোবরের মধ্যে।

এছাড়া বরিশাল সিটি কর্পোরেশনে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২০১৮ সালের ৩০ জুলাই। নির্বাচিত কর্পোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে ওই বছর ১৪ নভেম্বর।

পরবর্তী সাধারণ নির্বাচনের সময় গণনা শুরু হবে আগামী ১৪ মে। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এ বছর ১৩ নভেম্বরের মধ্যে।

এদিকে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল আগেই প্রজ্ঞাপন আকারে জারি করেছে ইসি। এই সিটি ভোটের মনোনয়ন ফরমও ঈদের পর প্রার্থীদের মাঝে বিতরণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯