শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
‘বাংলা নববর্ষ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার সাংস্কৃতিক জাগরণ’

‘বাংলা নববর্ষ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার সাংস্কৃতিক জাগরণ’

অনুসন্ধান ডেস্ক:: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, বাংলা নববর্ষ উদযাপন বাঙালির চিরায়ত অসাম্প্রদায়িক চেতনার সাংস্কৃতিক জাগরণ। বাংলা নববর্ষ ১৪৩০ বরণ উপলক্ষে ১৪ দলের পক্ষ থেকে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি এ কথা বলেন।

এক শুভেচ্ছা বার্তায় আমু বলেন, চির নতুনের আহ্বানের মধ্য দিয়ে জাতি-ধর্ম-বর্ণ-নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে বাংলা নববর্ষকে বরণ করে নেয় বাঙালি জাতি।বাংলা বর্ষবরণ বাঙালি জাতির সর্ববৃহৎ সার্বজনীন সাংস্কৃতিক উৎসব। বাঙালির চিরায়ত অসাম্প্রদায়িক সাংস্কৃতিক চেতনায় উদ্ভাসিত হওয়ার দিন।

কোনো অপশক্তি বাঙালির হাজারো বছরের এ ঐতিহ্যকে যেন ম্লান করতে না পারে সে লক্ষ্যে বাংলা, বাঙালি সংস্কৃতি ও বাংলাদেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ অর্জন করে বাঙালি জাতি।

বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় বাংলা ভাষার মর্যাদা বৃদ্ধি, বাঙালি সংস্কৃতি রক্ষা ও তার স্বপ্নের বাংলাদেশকে বিশ্বের বুকে মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছে গণমানুষের দল আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯