শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
৯৯৮ কোটি ৬৯ লাখ টাকার সার কিনবে সরকার

৯৯৮ কোটি ৬৯ লাখ টাকার সার কিনবে সরকার

অনুসন্ধান ডেস্ক: কাতার, সৌদি আরব, কানাডা এবং কাফকো থেকে ২৪০ মেট্রিক টন ইউরিয়া ও এমওপি সার কিনবে সরকার। এতে মোট খরচ হবে ৯৯৮ কোটি ৬৯ লাখ ৮৯ হাজার ৪৪৬ টাকা।এর মধ্যে ২৯৪ কোটি ২ লাখ ৭৫ হাজা ২৬৫ টাকায় ৯০ হাজার টন ইউরিয়া সার এবং ৭০৪ কোটি ৬৭ লাখ ১৪ হাজার ১৯০ টাকায় ১ লাখ ৪০ হাজার টন এমওপি সার।

বুধবার (১২ এপ্রিল) দুপুরে ভার্চুয়ালী অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. সাঈদ মাহবুব খান সাংবাদিকদের অনুমোদিত প্রস্তাবগুলোর বিস্তারিত জানান।

তিনি জানান, শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে কাতারের মুনজাত থেকে ১৪তম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ৯৯ কোটি ১১ লাখ ৮ হাজার ৫০৩ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

অপর এক প্রস্তাবে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশের কাছ থেকে ১৫তম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ৯৯ কোটি ৬৫ লাখ ৮৯ হাজার ৫০ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ২০তম লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ৯৫ কোটি ২৫ লাখ ৭৭ হাজার ৭০৩ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

অতিরিক্ত সচিব জানান, কৃষি মন্ত্রণালয় আজকে এমওপি সার ক্রয়ের তিনটি প্রস্তাব অনুমোদন দিয়েছে। এরমধ্যে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশন থেকে ১ম লটে ৫০ হাজার মেট্রিকটন মিউরেট-অব-পটাশ (এমওপি) সার ২৩৭ কোটি ৬৭ লাখ ৬১ হাজার ৬৯৫ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

২য় লটে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশন ৫০ হাজার মেট্রিক টন মিউরেট-অব-পটাশ (এমওপি) সার ২৩৭ কোটি ৬৭ লাখ ৬১ হাজার ৬৯৫ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

অপর এক প্রস্তাবে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় মরক্কোর ওসিপব এস এ থেকে দ্বিতীয় লটে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার ২৩৯ কোটি ৩১ লাখ ৯০ হাজার ৮০০ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯