শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভিক্ষার টাকায় ইয়াবা সেবন, চলেন পাঠাও-উবারে!

ভিক্ষার টাকায় ইয়াবা সেবন, চলেন পাঠাও-উবারে!

অনুসন্ধান ডেস্ক:: একটা সময় শুধুমাত্র পক্ষাঘাতগ্রস্ত ও দুঃস্থ মানুষই পেশা হিসেবে বেছে নিতেন ভিক্ষাবৃত্তিকে। কিন্তু সময়ের চক্রে বর্তমানে পাল্টে গেছে প্রেক্ষাপট।শুধু অসহায় আর দুঃস্থ মানুষই নন, বর্তমানে এই পেশাকে ব্যবহার করছেন অনেক প্রতারক-অসাধুরাও। মানুষের বিশ্বাস ও সহাভূতিকে কাজে লাগিয়ে তারা হাতিয়ে নিচ্ছেন মোটা অঙ্কের অর্থ।

তাদেরই একজন বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ গ্রামের নূর আলম। বর্তমানে রাজধানীর আদাবরের বাইতুল আমান হাউজিং সোসাইটির ১০ নম্বর সড়কের ৭২৬/২৪/এ নম্বর বাড়িতে ভাড়া থাকেন তিনি।

স্থানীয়দের অভিযোগ, নূর আলম আদাবরে বসবাস করলেও নিয়মিত ভিক্ষা করতে যান মিরপুরের কাফরুল থানার বিপরীতে মসজিদুল আকসা জামে মসজিদের সামনে। আর বাসা থেকে সেখানে যাতায়াত করেন উবার ও পাঠাওয়ের ভাড়া করা যানবাহনে।

হাজারো অভাবের গল্প শুনিয়ে মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া টাকায় নিয়মিত ইয়াবা সেবন করেন তিনি। আর বেনসন সিগারেট ছাড়া ধূমপান করতে পারেন না নূর আলম।

প্রতিদিন কমপক্ষে দুই প্যাকেট সিগারেট প্রয়োজন হয় তার। নূর আলম ভিক্ষা করলেও ব্যবহার করেন দামি স্মার্টফোন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও অ্যাকাউন্ট আছে তার।

বাইতুল আমান হাউজিং সোসাইটির আগে আদাবর বাজারের একটি বাসায় ভাড়া থাকতেন নূর আলম। সেই বাসার মালিক জাকির হোসেন বলেন, ‘৫ মাস আগে আমার বাড়িতে ভাড়া থাকতেন নুর আলম। শুনেছি আগে ইয়াবার ব্যবসা করতেন। ৪-৫ বছর আগে মোটরসাইকেল দুর্ঘটনায় এক পা হারান। এরপর থেকে ভিক্ষা করছে।’

তিনি আরো বলেন, ‘ভিক্ষা করলেও প্রতিমাসে ৫০ হাজার টাকা হাতখরচ আছে নুর আলমের। প্রতিদিন বেনসন খান দুই প্যাকেট। এ ছাড়া বাবা (ইয়াবা) খাইতো, তাই বাড়ি থেকে বের করে দিয়েছি।’

পরে অনুসন্ধানেও বেরিয়ে এসেছে নূর আলমের থলের বিড়াল। সম্প্রতি আদাবরের একটি রেস্টুরেন্টের সামনে পাঠাও চালকের ছদ্মবেশে ভিক্ষুক নূর আলমের সঙ্গে সখ্যতা গড়ে তোলার পর জানা গেল তার অজানা অধ্যায়। কথায় কথায় তিনি নিজেই জানালেন, দামি সিগারেট ছাড়া অন্য সিগারেট খেতে পারেন না তিনি।

আলাপচারিতার মাঝেই কিছুক্ষণ পরপর নূর আলমকে স্মার্টফোন চাপতে দেখা গেল। একটু লক্ষ্য করতেই বোঝা গেল, ফেসবুক ব্যবহার করছেন তিনি।

পরে পাঠাও চালক ভেবে এ প্রতিবেদকের মোটরসাইকেলেই চেপে বসেন তিনি। জানান, যেতে হবে কাফরুলে।
পরে কাফরুল থানার বিপরীতে মসজিদুল আকসা জামে মসজিদের সামনে নামেন তিনি। নিজের তল্পিতল্পা বিছিয়ে সেখানেই ভিক্ষা করতে বসে যান নূর আলম।

ভিক্ষা চাওয়ার দৃশ্য দেখে নূর আলমকে সত্যিই বেশ অসহায় মনে হয়। সেখানে প্রায় তিন ঘণ্টা অবস্থানের পর ভিক্ষা কার্যক্রম শেষ করেন তিনি।

এ সময় সাংবাদিক পরিচয় দিয়ে ভিক্ষাবৃত্তিতে জড়ানোর কারণ জানতে চাইলে ক্ষেপে যান নুর আলম। বলেন, ‘সে বিষয়ে কী আপনারে কৈফেয়ত দিব?’ পরে মানুষের কাছ থেকে নেওয়া সাহায্যের টাকায় ইয়াবা সেবনের কারণ জানতে চাইলে দম্ভোক্তি করে তিনি বলেন, ‘আমিও তো মানুষ না কি! আমারো তো শখ আছে। আমি আগে শয়তান ছিলাম। এখন তো অনেক ভালো হইসি।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯