শনিবার, ২৫ Jul ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
কুরআনের নূর কোয়ার্টার ফাইনালে সেরা ৪ হাফেজ

কুরআনের নূর কোয়ার্টার ফাইনালে সেরা ৪ হাফেজ

কুরআনের নূর কোয়ার্টার ফাইনালে সেরা ৪ হাফেজ
কুরআনের নূর কোয়ার্টার ফাইনালে সেরা ৪ হাফেজ

অনুসন্ধান ২৪>> দেশের সর্ববৃহৎ হিফজুল কুরআন প্রতিযোগিতা ‘কুরআনের নূর পাওয়ার্ড বাই বসুন্ধরা গ্রুপ’ এর কোয়ার্টার ফাইনালের প্রতিযোগিতায় গ্রুপ-১ এর সেরা চার হাফেজকে নির্বাচিত করেছেন বিচারকরা। তারা হলেন কুমিল্লার হাফেজ মো. মুশাররফ হুসাইন, খুলনার আবরার নাইম, ফরিদপুরের খালিদ সাইফুল্লাহ ও ঢাকা উত্তরের হাফেজ খালেদ সাইফুল্লাহ ফুয়াদ।

সারা দেশের আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজারো মাদরাসা থেকে এই প্রতিযোগিতায় অংশ নিতে নিবন্ধন করেছিলেন কয়েক হাজার হফেজ। তাদের মধ্যে থেকে নির্বাচিত সেরা ৪৫ জনকে নিয়ে গত ৪ এপ্রিল-৮ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে প্রতিযোগিতার থিয়েটার রাউন্ড। তাদের মধ্যে থেকে নির্বাচিত ৩০ জনকে নিয়ে আজ রবিবার পবিত্র মাহে রমজানের ১৭তম দিনে শুরু হয়েছে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল রাউন্ড। এই পর্বে প্রতিযোগিতার জন্য প্রতিযোগীদের ৫টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপের ৬ জন প্রতিযোগীর মধ্যে থেকে পরের পর্বে জায়গা পাবেন ৪ জন হাফেজ।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি সিলেট ও ময়মনসিংহ বিভাগীয় জোনের অডিশন রাউন্ডের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে দেশব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতার মেগারিয়ালিটি শো ‘কুরআনের নূর’ শুরু হয়। গত ১১ ফেব্রুয়ারি শেষ হয়েছে কুমিল্লা জোনের অডিশন। এর পরদিন ১২ ফেব্রুয়ারি দিনভর চলে চট্টগ্রাম জোনের অডিশন। গত ১৪ ফেব্রুয়ারি একই দিনে সম্পন্ন হয়েছে রাজশাহী ও রংপুর জোনের অডিশন। গত ১৮ ফেব্রুয়ারি একই দিনে শেষ হয়েছে ফরিদপুর ও খুলনা বিভাগীয় জোনের অডিশন।

গত ২০ ফেব্রুয়ারি শেষে হয়েছে বরিশাল বিভাগীয় জোনের অডিশন। গত ২২ ফেব্রুয়ারি দিনভর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হয়ে ঢাকা উত্তর জোনের অডিশন। সবশেষে গত ২৩ ফেব্র্রুয়ারি একই স্থানে অনুষ্ঠিত হয়েছে ঢাকা দক্ষিণ জোনের অডিশন। চলতি রমজান মাস সামনে রেখে দেশের বৃহৎ শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় হাফেজদের এই প্রতিযোগিতার আয়োজন করেছে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটি।

দেশের ৯টি জোন থেকে সেরা তিনজন করে মোট ২৭ জন হাফেজ প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে অংশগ্রহণের সুযোগ পেয়েছে। আর ঢাকা বিভাগের দুই জোন (উত্তর ও দক্ষিণ) থেকে ৯ জন করে মোট ১৮ জন হাফেজ প্রতিযোগিতার পরের পর্বে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। এই ৪৫ জন প্রতিযোগী নিয়ে গত অনুষ্ঠিত হচ্ছে বিশুদ্ধ ও সুন্দর কোরআন তিলাওয়াতের শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা। দেশবরেণ্য ইসলামিক স্কলার ও অভিজ্ঞ হাফেজদের সমন্বয়ে গঠিত বিচারকমণ্ডলী তাদের মধ্য থেকে সেরা পাঁচজন কোরআনের হাফেজকে বাছাই করবেন।

প্রথম বিজয়ী পাবে ১০ লাখ টাকা ও সম্মাননা। দ্বিতীয় বিজয়ী পাবে সাত লাখ টাকা ও সম্মাননা। তৃতীয় পুরস্কার পাবে পাঁচ লাখ টাকা ও সম্মাননা। চতুর্থ ও পঞ্চম পুরস্কার হিসেবে দুজন দুই লাখ টাকা করে ও সম্মাননা পাবে। সেরা আটে থাকা অন্যরাও পাবে এক লাখ টাকা আর্থিক পুরস্কার ও সম্মাননা।

এই প্রতিযোগিতায় বিচারকের প্যানেলে আছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম শায়খুল হাদিস মুফতি মুহিব্বুল্লাহিল বাকী আন নদভী, কোরআনের ওপর সর্বোচ্চ ডিগ্রি মুত্তাসিল সনদের অধিকারী, ১০ কিরাত বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক কিরাত তিলাওয়াত সংস্থার (ইকরা) সহসভাপতি শাইখ আহমাদ বিন ইউসুফ আল আজহারি, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান, পেশ ইমাম শায়খুল হাদিস মুফতি এহসানুল হক জিলানী ও শায়খুল হাদিস মুফতি মুহিউদ্দীন কাসেম।

কোরআনের হাফেজদের নিয়ে বৃহৎ এই রিয়ালিটি শো চলতি রমজানে প্রতিদিন নিউজ ২৪ টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত হবে। এর মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, বাংলানিউজটোয়েন্টিফোর ডটকম ও ক্যাপিটাল এফএম।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯