শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ব্রাজিলকে হটিয়ে র‍্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা

ব্রাজিলকে হটিয়ে র‍্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা

অনুসন্ধান ডেস্ক::: ছয় বছর পর আবারও বিশ্ব ফুটবল র‍্যাংকিংয়ের শীর্ষে উঠলো আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপ জয়ের পরপরই র‍্যাংকিংয়ে সেরা হওয়ার কাছাকাছি চলে আসে লিওনেল স্কালোনির দল।গত ফিফা উইন্ডোতে পানামা ও কুরাসাওকে হারানোর পর ব্রাজিলকে হটিয়ে সিংহাসনে বসলো বিশ্বচ্যাম্পিয়নরা।

সবশেষ ফিফা উইন্ডোর আগে শীর্ষে ছিল ব্রাজিল। কিন্তু মরক্কোর কাছে হেরে অঘটনের জন্ম দেয় সেলেসাওরা। র‍্যাংকিংয়েও এর প্রভাব পড়ে। শীর্ষস্থান থেকে তিনে নেমে যায় পাঁচবারের বিশ্বজয়ী দল। এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে আছে ফ্রান্স।

ব্রাজিলের তুলনায় এবারের ফিফা উইন্ডোটা দারুণভাবেই কাটিয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপের পর ঘরের মাঠে নিজেদের প্রথম প্রীতি ম্যাচে পানামাকে ২-০ গোলে হারায় তারা। পরের ম্যাচে কুরাসাওকে উড়িয়ে দেয় ৭-০ গোলে। সেই ম্যাচে হ্যাটট্রিক করেন মেসি।

যার ফলে বছরের প্রথম প্রকাশিত র‍্যাংকিংয়ে শীর্ষে উঠে আসে আর্জেন্টিনা। সেরা দশে ব্রাজিলের অবস্থান বাদে বাকি জায়গাগুলো অপরিবর্তিতই আছে- চারে বেলজিয়াম, পাঁচে ইংল্যান্ড, ছয়ে নেদারল্যান্ডস, সাতে ক্রোয়েশিয়া, আটে ইতালি, নয়ে পর্তুগাল ও দশে স্পেন।

অন্যদিকে বাংলাদেশের অবস্থান আগের মতো ১৯২ তেই। সিশেলসের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে একটিতে জয় ও আরেকটিতে হারের মুখ দেখে হাভিয়ের কাবরেরা শিষ্যরা। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবার উপরে রয়েছে ভারত। পাঁচ ধাপ এগিয়ে ১০১-এ তাদের অবস্থান। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের নিচে রয়েছে পাকিস্তান (১৯৫) ও শ্রীলঙ্কা (২০৭)।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯