রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বাংলাদেশ ক্রিকেট দলকে জার্সি উপহার দিল আর্জেন্টিনা

বাংলাদেশ ক্রিকেট দলকে জার্সি উপহার দিল আর্জেন্টিনা

অনুসন্ধান ডেস্ক:: আর্জেন্টিনা জাতীয় ক্রিকেট দলের তরফ থেকে তাদের একটি জার্সি উপহার দেয়া হয়েছে বাংলাদেশকে। সেই জার্সি গ্রহণ করেছেন টাইগারদের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।

শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের স্বীকৃত পেজে দুটি ছবি পোস্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সঙ্গে থাকা ক্যাপশনে জানানো হয়েছে, বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়ে জার্সিটি পাঠিয়েছেন আর্জেন্টিনা পুরুষ ও নারী ক্রিকেট দলের দুই অধিনায়ক।

জার্সিটি বাংলাদেশে নিয়ে এসেছেন আয়ারল্যান্ডের ধারাভাষ্যকার অ্যান্ড্রু লিওনার্ড। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-আয়ারল্যান্ডের তৃতীয় টি-টোয়েন্টির আগে সেটি সাকিবের হাতে তুলে দেয়া হয়েছে। শুভেচ্ছা হিসেবে পাওয়া স্মারকটি নিয়ে লিওনার্ডের সঙ্গে হাসিমুখে ছবি তুলেছেন তিনি।

পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান আর্জেন্টিনা জাতীয় ক্রিকেট দলের একটি জার্সি গ্রহণ করেছেন। আর্জেন্টিনা পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক হার্নান ফেনেল ও নারী দলের অধিনায়ক অ্যালিসন স্তোকস বাংলাদেশ দলের জন্য শুভেচ্ছাসহ এটি পাঠিয়েছেন। (তাদের তরফ থেকে) ধারাভাষ্যকার অ্যান্ড্রু লিওনার্ড জার্সিটি বাংলাদেশে নিয়ে এসেছেন।

গত বছর অনুষ্ঠিত কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলকে প্রবল সমর্থন দিয়ে বিশ্বব্যাপী সাড়া ফেলে বাংলাদেশের ভক্ত-সমর্থকরা। বিষয়টি লিওনেল মেসিদের কাছেও পৌঁছায়। আর্জেন্টিনার সাধারণ জনগণও এমন ঘটনায় অভিভূত হন। এর প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অনুসরণ ও সমর্থন করতে শুরু করেছেন তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯