শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
তারাবি নামাজ থেকে আটকের প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ, আটক ২

তারাবি নামাজ থেকে আটকের প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ, আটক ২

অনুসন্ধান ডেস্ক::: রাজধানীর শাহজাদপুরে সুবাস্তু টাওয়ারের পাশে একটি প্রতিষ্ঠানে তারাবির নামাজ পড়া অবস্থায় ইমাম ও নারী মুসুল্লিসহ ১৬ জনকে আটক করে রিমান্ডে নেয়া হয়। এর প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকারর মসজিদের উত্তর গেইটে প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী কানুন বাস্তবায়ন কমিটি নামে একটি সংগঠন।

প্রতিবাদ সমাবেশ শেষে তারাবিহ নামাজ থেকে আটককৃতদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটি। এসময় বায়তুল মোকারর মসজিদের সামনে থাকা পুলিশ বাহিনীর সদস্যরা বাধা দেয়। সেই বাধা অতিক্রম করে মিছিল পল্টন মোড়ের দিকে এগিয়ে যায়।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, শান্তিপূর্ণভাবে মিছিলটি বিজয় নগর পানির ট্যাংক মোড় পৌছালে হোটেল ফার্স এর সামনে মিছিলের পেছন থেকে হামলা চালায় পুলিশ। এতে মিছিলকারীরা বিভিন্ন গলিতে ঢুকে যায়। এসময় রুহুল আমিন নামে দু্ইজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

গাড়িতে তোলার সময় এক বিক্ষোভকারীকে পুলিশ সদস্যরা পেছন থেকে লাথি মারে বলেও অভিযোগ করেন তারা। পুলিশেল মতিঝিল বিভাগের ডিসি হায়াতুল ইসলাম খান বলেন, মিছিলকারীরা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক রাখতে পদক্ষেপ নেয়। এই সংগঠনটি জামায়াতের বলে আমরা জানতে পেরেছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯